editor
প্রকাশিত: 2:29 PM, September 18, 2021
নিজস্ব প্রতিবেদক
‘সুন্দর ব্যবহার ও বন্ধুভাবাপন্ন নিঃস্বার্থ ভালোবাসার মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকা যায়। বন্ধুত্বের কারিগর ছিল আমিরুল, যে ছিল বন্ধু অন্তপ্রাণ। সে মানুষকে খব সহজে আপন করে নিতো। আমিরুল বেঁচে থাকবে মানুষের হৃদয়ে। তাঁর নামে একটি বন্ধু কর্ণার স্থাপন করা যায়, যেখানে বন্ধুদের স্মরণ করা হবে।’
সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন সিলেট প্যানেল আয়োজিত আমিরুল হোসেন খান স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তারা একথা বলেন। গতকাল শুক্রবার রাতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কানাইঘাট সরকারি কলেজের অধ্যাপক আজাদ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি। উজ্জল দাস ও ইকরামুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন আমিরুলের সহপাঠী সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার বদরুল ইসলাম শোয়েব, উপ সচিব লুৎফুর রহমান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ শাহজাহান, তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন, জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি। আবুল খায়েরের পবিত্র কোরআন তেলাওয়াত ও দেবাশীষ চক্রবর্তীর গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাফর সাদিক শাকিল, হোসেইন আহমদ বিপ্লব, নাসিমউল করিম, রোটারিয়ান মুস্তাকিম আলী, জাহাঙ্গীর হোসেন, দেবাশীষ চক্রবর্তী, আবুল খায়ের, আমিরুলের মেয়ে সামিয়া আঞ্জুমান খানম ও ভাই মাওলানা আবদাল হোসেন খান, বিশিষ্ট ব্যাংকার মকদ্দুছ আলী, ডা.মাহমুদুল হাসান, টিচার ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক ড. দীদার আহমদ, সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক সাব্বির হোসেন ও সহযোগী অধ্যাপক ইফতেখার আলম। অনুষ্ঠানে আমিরুলের জীবনী পাঠ করেন অকিল উদ্দিন আহমদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আবদাল হোসেন খান।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১