editor
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধকল্পে সারাদেশের ন্যায় সিলেটেও চতুর্থ দিনের (রবিবার) লকডাউন পালিত হয়েছে। চতুর্থ দিনের লকডাউনে আইন অমান্য করায় সিলেট মেট্রোপলিটন এলাকায় পুলিশের অভিযানে ১২৬টি মামলা ও ২২৩টি যানবাহন আটক করা হয়।
পুলিশ জানায়, আজ রবিবার লকডাউন বাস্তবায়নে এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার এবং ফোর্স যৌথভাবে এসএমপির বিভিন্ন স্থানে ১৬টি চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।
বিধি নিষেধ অমান্য করায় পুলিশের অভিযানে সিএনজি অটোরিকশা ৩৭টি, মোটরসাইকেল ৭৫টি, প্রাইভেট কার ৮টি ও অন্যান্য ৬টি সহ সর্বমোট ১২৬টি মামলা দায়ের করা হয়। এছাড়া সিএনজি অটোরিকশা ৪৬টি, মোটরসাইকেল ১২৭টি, প্রাইভেট কার ১৩টি, অন্যান্য ৩৭টি সহ মোট ২২৩ টি যানবাহন আটক করে পুলিশ। পাশাপাশি পুলিশি ডিউটিতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরীর বিভিন্ন স্থান থেকে ৮৬ হাজার ২শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
1 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
1 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
2 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
6 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
3 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
7 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
6 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
1 সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লিফলেট