editor
প্রকাশিত: 2:56 PM, August 29, 2021

বিশ্বনাথে মৎস্য সপ্তাহ শুরুর দিনে সাংবাদিকদের সাথে মতবিনিময়
বিশ্বনাথ প্রতিনিধি :
জাতীয় মৎস্য সপ্তাহ (২৮ আগস্ট-৩ সেপ্টেম্বর)’ উদযাপন উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা মৎস্য অফিস।
মৎস্য সপ্তাহের প্রথম দিন শনিবার (২৮ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলা বিআরডিবি মিলনায়তনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। জলাশয়ে পোনামাছ অবমুক্তসহ ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়ে ওই মতবিনিমিয় সভাটি অনুষ্টিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবু তাহের চৌধুরী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য জামাল মিয়া, সাংবাদিক আশিক আলী, আব্দুছ সালাম প্রমুখ।
কর্মসূচির প্রথম দিন (২৮ আগস্ট) জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সমগ্র উপজেলা ও পৌর এলাকায় মাইক যোগে ব্যাপক প্রচারণা ও সাংবাদিকদের সাথে মতবিনিময়। ২য় দিন (২৯ আগস্ট) জলাশয়ে পোনামাছ অবমুক্ত করণ, সফল মৎস্য চাষি/ব্যক্তি/প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান এবং মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামান্যচিত্র প্রদর্শন। ৩য় দিন (৩০ আগস্ট) প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়।
৪র্থ দিন (৩১ আগস্ট) মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা, পুকুরের মাটি ও পানি পরীক্ষা। ৫ম দিন (১ সেপ্টেম্বর) মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা, পুকুরের মাটি ও পানি পরীক্ষা এবং মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামান্যচিত্র প্রদর্শন।
৬ষ্ট দিন (২ সেপ্টেম্বর) প্রান্তিক মৎস্যচাষীদের প্রশিক্ষণ প্রদান ও মৎস্যচাষের বিভিন্ন উপকরণ বিতরণ। ৭ম দিন (৩ সেপ্টেম্বর) ভিডিও কনফারেন্সি এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের মতবিনিময় এবং মৎস্য সপ্তাহের সমাপণী।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৯/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ