editor
প্রকাশিত: 9:11 PM, September 12, 2021
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের ফাস্ট ট্র্যাক এটিএম বুথে ডাকাতির ঘটনা ঘটেছে।ডাকাতরা রাতের আধাঁরে ওই বুথের সিকিউরিটি গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে বেধেঁ বুথ ভেঙ্গে নগদ ২৪ লাখ টাকা ২৫ হাজার ৪ শত টাকা লুট করে নিয়েছে গেছে বলে ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ থানা পুলিশ সূত্রে জানা গেছে।
শনিবার দিবাগত রাত ৪ টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়[ক সংলগ্ন শেরপুর নতুন বাজারস্থ ইউনুছ ম্যানশনের নিচতলায় থাকা ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের ফাস্ট ট্র্যাক এটিএম বুথে ডাকাতির ঘটনাটি ঘটে। খবর পেয়ে রবিবার সকালে থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকা বিভিন্ন ইউনিটের সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক ব্যাংক কর্মকর্তাদের বরাত দিয়ে জানান,ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার শেরপুরের ইউনুছ ম্যানশনের ২য় তলায় ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের একটি শাখা একই বিল্ডিংয়ের নিচতলায় সায়রা কমিউনিটি সেন্টারের পাশে ব্যাংকটির একটি ফাস্ট ট্র্যাক এটিএম বুথ রয়েছে। শনিবার দিবাগত রাত ৪ টায় সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা বুথের সিকিউরিটির দ্বায়িত্বে থাকা ব্যাক্তিকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে বুথটি ভেঙ্গে বুথে থাকা ২৪ লক্ষ ২৫ হাজার ৪ শত টাকা নিয়ে যায়। রবিবার ভোরে স্থানীয় বুথের গার্ডকে এই অবস্থায় দেখে থানা পুলিশ সহ ব্যাংক সংশ্লিষ্টদের খবর দেন। এ ব্যাপারে ব্যাংকের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১২/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির