editor
প্রকাশিত: 6:17 PM, October 3, 2021
আন্তর্জাতিক লায়ন্স ক্লাব অক্টোবর সেবা সপ্তাহ-২০২১ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান গতকাল ৩ অক্টোবর রোববার দুপুরে নগরীর মানিকপীর রোডস্থ লায়ন্স হাসপাতালে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ৩১৫ বি-১ এর গভর্নর লায়ন সাহেনা রহমান এমজেএফ।
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার প্রেসিডেন্ট লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা’র সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন মাহমুদা সুলতানা স্বপ্নার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার ভাইস গভর্নর লায়ন লুৎফুর রহমান এমজেএফ, পিডিজি লায়ন ডাঃ আজিজুর রহমান, কেবিনেট সেক্রেটারী লায়ন ফরিদা ইয়াসমিন জেসমিন, অক্টোবর সেবার চেয়ারম্যান লায়ন হারুন আল রশীদ দিপু, সেক্রেটারী লায়ন ইঞ্জিনিয়ার মোঃ আবু তাহের, লায়ন নাজনীন হোসেন, লায়ন মনসুর আলম চৌধুরী, লায়ন ডাঃ শাহ জামান বাহার, লায়ন খায়রুন্নেছা শেলী।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন লায়ন বাবলী চৌধুরী, শ্যামলী দাস, সানজিদা খানম, লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার ট্রেজারার লায়ন আছিয়া খানম শিকদার।
অনুষ্ঠানে মিরাবাজারের প্রতিবন্ধী কাজল আহমদ ও বালুচরের প্রতিবন্ধী শিশু জাবির আহমদকে হুইল চেয়ার প্রদান করেন প্রধান অতিথি গভর্নর লায়ন সাহেনা রহমান এমজেএফ ও লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার প্রেসিডেন্ট লায়ন সাহেদা পারভীন চৌধুরী নাজমা সহ ক্লাব নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানব সেবার মাধ্যমে লায়ন্স ক্লাব বিশ্বব্যাপী দৃষ্টান্ত স্থাপন করেছে। লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার সকল লায়নবৃন্দ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে যে ভাবে বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এতে প্রতিনিয়ত দেশ ও জাতির বঞ্চিত মানুষগুলো প্রতিনিয়ত উপকৃত হচ্ছেন। শিক্ষা-চিকিৎসা ও মানবসেবা সহ সকল ক্ষেত্রে সরকারের পাশাপাশি লায়ন্স ক্লাব গুলো নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। যা ইতিপূর্বে প্রশংসা ও সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। বক্তারা লায়ন ক্লাবের মত সকল ক্লাবকে মানবসেবা মূলক কাজ করার আহবান জানান। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৩/অক্টোবর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১