editor
প্রকাশিত: 2:04 PM, October 12, 2021
জৈন্তাপুর প্রতিনিধি::
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কের আসামপাড়া ব্রিজ এলাকায় দ্রুতগামী বাসের চাপায় এক মানসিক রোগী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক বাসযাত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস (সিলেট-জ-১১-২৩২৭) সিলেট-তামাবিল মহাসড়কের আসামপাড়া এলাকায় পথচারী মানসিক রোগীকে চাপা দেয়। স্থানীয়রা ওই মানসিক রোগীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
এ দুর্ঘটনায় এক বাসযাত্রী আহত হয়েছেন। তিনি জৈন্তাপুর উপজেলার ১ নম্বর লক্ষীপুর গ্রামের আব্দুস ছামাদের ছেলে দোলোয়ার হোসেন (৩২)।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা বাসটি আটক করে রাখেন। পরে খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ বাসটি তাদের হেফাজতে নেয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ বলেন, ‘আমরা বাসটি আটক করেছি। নিহতের সুরতহাল তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডিএসএস/১২/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ