editor

প্রকাশিত: 4:43 PM, November 10, 2021

বিশ্বনাথে ক্যান্সার আক্রান্ত নববধূকে বাচাঁতে ৭ লাক্ষ টাকার প্রয়োজন

বিশ্বনাথে ক্যান্সার আক্রান্ত নববধূকে বাচাঁতে ৭ লাক্ষ টাকার প্রয়োজন

বিশ্বনাথ প্রতিনিধি :

সিলেটের বিশ্বনাথে এক নববধূ বিয়ের ২ মাস যেতে না যেতেই যেখানে অন্তঃ স্বত্তা হওয়ার কারণে ঐ পরিবারে আনন্দের সু বাতাস বহিতে শুরু হতে না হতেই শুনা যায় সে মারাত্মক ক্যান্সারে আক্রান্ত।

তার নাম রানা বেগম। বয়স তার মাত্র ৩২। সে বিশ্বনাথ পৌরসভার স্থানীয় রাজনগর গ্রামের সাব্বির আহমদের স্ত্রী।

এই অসহায় দরিদ্র নববধূর চিকিৎসার সাহায্যে স্থানীয় বিত্তবান ও প্রবাসীরা এগিয়ে আসলে হয়তো মহান স্রষ্টার অপার কৃপায় উক্ত নববধু ও তার গর্ভে থাকা সন্তান বেঁচে থাকার এক সুযোগ হবে।

জানা গেছে, বিশ্বনাথ পৌরসভার স্থানীয় রাজনগর গ্রামের মৃত লয়লু মিয়ার পুত্র সাব্বির আহমদের সাথে এ বৎসরের এপ্রিলে বিয়ে হয় হবিগঞ্জ জেলার নিজ আগনা গ্রামের সাদিক মিয়ার কন্যা রানা বেগমের সাথে।

বিয়ের ২ মাস যেতে না যেতেই উক্ত দম্পতির পরিবারে আসে সুখের সংবাদ। রানা বেগম তখন অন্তঃস্বত্তা। সাব্বির আহমদ পরিবারের ১ম সন্তান হওয়ায় সে আনন্দের মাত্রা ছিল দ্বিগুণ।

কিন্তু সেই পরিবারে আনন্দের সু বাতাস বহিতে শুরু হতে না হতেই শুনা যায় রানা বেগম মারাত্মক স্তন ক্যান্সারে আক্রান্ত। এদিকে বছর দুয়েক আগে হৃদরোগে আক্রান্ত সামান্য ক্ষুদ্র ব্যবসায়ী সাব্বির আহমদ নিজের সহায় সম্পত্তি বিক্রি করে নিজের চিকিৎসা করতে গিয়ে সর্বসান্ত হন। তার হার্টে তখন রিং বসানো হয়।

নিজের চিকিৎসার ব্যয়বার মিটাতে যখন অনেকটা ঋণগ্রস্ত তখন তার পরিবারে নেমে আসে স্ত্রীর এই দুঃসংবাদ। তবুও আরো ঋণ কর্জ করে এবং আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সাহায্যে স্ত্রীর চিকিৎসা শুরু করেন।

ইতি মধ্যে রানা বেগমের স্তন থেকে একটি টিউমার অপারেশন করলেও এখন সে ক্যান্সারে মত মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েছে।

এমতাবস্থায় দরিদ্র বাবা সাদিক মিয়া কিংবা একমাত্র বসতবাড়ি ছাড়া সহায় সম্বলহীন স্বামী সাব্বির আহমদের পক্ষে কোন মতেই এই রোগের চিকিৎসার ব্যয়বার বহন করা সম্ভব নয়।

এমতাবস্থায় সে বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদের কাছে তার চরম অসহায়ত্বের কথা জানায় এবং সমাজের বিত্তবান ও প্রবাসীদের কাছে আর্থিক সাহায্যের জন্য আকুল আবেদন জানান ।

সাব্বির আহমদ জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসক রানা বেগমের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তাকে জানিয়েছেন রোগী ও তার গর্ভের সন্তান বাঁচাতে প্রাথমিক পর্যায়ে ৮ টা কেমোথেরাপি ও ২৫টা রেডিওথেরাপি ও আনুসাঙ্গিক খরচ বাবত ব্যয় হতে পারে প্রায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা।

কিন্তু সাব্বির আহমদের হাতে আছে আত্মীয়স্বজনের দেওয়া মাত্র ৫০ হাজার টাকা। চিকিৎসার প্রয়োজনীয় ৭ লক্ষ টাকা এখনও বাকী। ধনে জনে আলোকিত জনপদ আমাদের প্রবাসী অধ্যুষিত জন্মভূমি বিশ্বনাথ।

অন্যান্য অনেক পরিচয় ও পরিচিতির সাথে চিত্ত ও বিত্তের কারনে এ জনপদের মানুষের সুনাম আজ বিশ্বময়। আর সে কারনে সাব্বির ও রানা বেগমের মত আমাদেরও বিশ্বাস প্রবাসে প্রতিষ্ঠিত বিশ্বনাথের অন্তত ১৪টি সংগঠন ৫০ হাজার টাকা করে কিংবা অন্তত ৩৫ জন ব্যক্তি ২০ হাজার টাকা করে অথবা ৭০ জন জনপ্রতি ১০ হাজার টাকা করে অতীতের ন্যায় যদি একটু সহযোগিতার হাত বাড়ান তাহলে মহান স্রষ্টার অপার অনুগ্রহে হয়ত হতদ্ররিদ্র রানা বেগম এবং তার গর্ভের সন্তান সুন্দর এই পৃথিবী বেঁচে থাকার সুযোগ পাবে।

আর না হয় হয়ত আপনার /আমার একটুখানি সহযোগিতার অভাবে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে। আল্লাহ্ না করুন আপনার আমার একটু সহযোগিতার অভাবে এভাবে যদি দুটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়,তাহলে ইহকাল কিংবা পরপারে আমরা কেউ কি এর দায় এড়াতে পারব ? আর কে জানে হয়ত আপনার/আমার জীবনে এই মহতি কাজে শরিক হওয়ার শেষ সুযোগ! সবার ভালবাসায় আমাদের প্রিয় মাতৃভূমি বিশ্বনাথে মানবিকতার আর এক নতুন কীর্তি সৃষ্টি হয়ে সবার কাছে এই জনপদের আর বৃদ্ধি পাবে এই প্রত্যাশা আমাদের।

রানা বেগমকে সাহায্য পাঠাতে পারেন এই ব্যাংক একাউন্টে Account no 56051-01012922 SABBIR AHMED Sonali Bank Limited Biswanath Branch

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ