editor

প্রকাশিত: 5:08 PM, October 16, 2021

অবৈধভাবে টোল আদায়ের অভিযোগে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

অবৈধভাবে টোল আদায়ের অভিযোগে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

বিশ্বনাথ প্রতিনিধি::
সিলেটের বিশ্বনাথের লামাকাজী বাজারে, ওসমানীনগরের শেরপুর ও বিয়ানি বাজারের শেওলা সেতুতে যানবাহন থেকে অবৈধভাবে টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। প্রায় ১০বছর ধরে এই তিনটি টোলে পরিবহণ শ্রমকিদের কাছ থেকে অবৈধভাবে টোল আদায়ের প্রতিবাদে ঐক্য হয়ে সড়কে আন্দোলনে নেমেছেন সিলেট ও সুনামগঞ্জ দুই জেলার পরিবহণ শ্রমিকরা। ওই ১০টি বছর ধরে তারা বারবার প্রশাসনের কাছে ধর্না ধরেও কোনো সুরাহা পাননি। তাই অবৈধ টোল বন্ধের দাবিতে প্রায় তিনঘন্টা সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে লামাকাজী বাজারে বিক্ষোভ মিছিল করেছেন বৃহত পরিহন শ্রমিকবৃন্দ।

শনিবার দুপুরে লামাকাজী টোল বাঁশের সামনে সড়ক অবরোধ করে ওই বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় প্রচন্ড গরমে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হতে হয়েছেন। অনেকেই রোগী নিয়েও যানজটে থাকতে হয়। খবর পেয়ে বিশ^নাথ থানার ওসি গাজী আতাউর রহমান ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারিদের দু’দিনের ভেতরে সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

এবিষয়ে জানতে চাইলে উত্তর সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালের সিলেট সুনামগঞ্জ পরিবহণ শ্রমিক কমিটির সভাপতি রনদ্বীপ দত্ত জানান, প্রায় ১০বছর ধরে অবৈধভাবে বিশ্বনাথের লামাকাজী, ওসমানীনগরের শেরপুর ও বিয়ানি বাজারের শেওলা সেতুতে টোল আদায় করা হচ্ছে। তারা বারবার অবৈধভাবে টোল আদায়ের বিষয়ে প্রশাসনের সাথে একাধিকবার বৈঠক করেও কোনো সুরাহা পাননি। ফলে তারা সকল পরিবহণ শ্রমিকরা ঐক্য হয়ে আন্দোলনের ডাক দিয়েছেন। তাই শনিবার তারা প্রথমবারের মতো আন্দোলন শুরু করেছেন। পরে বিশ^নাথ থানার ওসির আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা এই অবরোধ তুলে নেন। আগামী দু’দিন পর এর কোনো সুরাহা না হলে আগামীতে তারা কঠোর আন্দোলনের ডাক দিবেন বলে তিনি জানান।

এসময় সড়ক অবরোধকালে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা শ্রমিক কমিটির সভাপতি সেতু মিয়া, সুনামগঞ্জ উপ-কমিটির সভাপতি লায়েক মিয়া, সুন্মগঞ্জ বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল মিয়া, সিলেট মোটর মালিক গ্রুপের সভাপতি হাজী আব্দুল রহিম, মিনিবাস মালিক সমিতির সভাপতি খলিলুর রহমান, মিনিবাস শ্রমিক কমিটির সভাপতি রুবেল মিয়া ও সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সংগঠনের কুষাধ্যক্ষসহ বাস, মিনিবাস, ট্রাক, সিএনজি ও লাইটেস সংগঠনের নেতৃবৃন্দ।

জানতে চাইলে থানার ওসি গাজী আতাউর রহমান জানান, অবৈধ টোল আদায়ের প্রতিবাদে বিক্ষোব্ধ পরিবহণ শ্রমিকরা লামাকাজী বাজারে মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দু’দিনের ভেতরে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

এবিষয়ে জানতে চাইলে লামাকাজী টোলের দায়িত্বে থাকা জাপা নেতা একেএম দুলাল বলেন, চলতি মাসের ১৪ তারিখ রাত ১২টা থেকে তারা সরকারের কাছ থেকে বৈধভাবে টোল আদায়ের দায়িত্ব পেয়েছেন। অতীতে এই টোল থেকে কিছু পরিবহণ শ্রমিকরা নিজের ব্যক্তিগত স্বার্থ আদায় করেছেন। কিন্তু আমরা তাদের এই স্বার্থ আদায়ের বিষয়টি না মানায় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

ডিএসএস/১৬/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ