editor
প্রকাশিত: 5:50 PM, October 5, 2021
নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি সিলেট নগরীর আখালিয়াস্থ জেলা আনসার ও ভিডিপি কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্রে জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন প্রশাসনিক শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড সম্পন্ন করেছেন। তিনি বৃক্ষরোপনের মাধ্যমে অফিস, ক্যাম্পাস উভয়কে ফলফুলে ভরে তুলেছেন। কার্যালয়ের স্টাফ ও জনসাধারণের উপকারে মসজিদ তৃতীয় তলা বর্ধিতকরণ, বাউন্ডারী, ওয়াল, ওজুখানায় পার্খি টাইলস স্থাপন, অফিস সংলগ্ন বঙ্গবন্ধু কর্ণার তৈরী, রাস্তার ধারে প্রাচীরের উপরে জাতির পিতা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ে দুইটি ব্যানার টাঙ্গানো, আনসার-ভিডিপি ওয়েটিং রুম ও শৌচাগার তৈরী, প্রধান গেইট আরপি চেক পোষ্ট, এরিয়া প্রাচীর সংস্কার, প্রশিক্ষণ মাঠে ঘাস ড্রেসিং মেশিন ক্রয়, পানি নিষ্কাশনের জন্য ড্রেন তৈরী, রেস্ট হাউজ বাংলোর সংস্কার করে পার্কিং টাইলস স্থাপন, অফিস ক্যাম্পাসে সার্চ লাইট ফিটিং, গাড়ি নতুন গ্যারেজ ও রাস্তা আরসিসি ঢালাইকরণ সম্পন্ন করেছেন।
জেলা কমান্ড্যাটের কার্যালয়, প্রশিক্ষণ মাঠের রাস্তার ধারে পরিত্যক্ত জায়গায় মাটি ভরাট করে দোকান তৈরীর পর তা ভাড়া দেয়ার মাধ্যমে মসজিদের ইমাম-মোয়াজ্জিনের বেতন-ভাতা সুব্যবস্থা করেছেন। মাঠের চতুরদিকে উন্নতমানের কমলা, মালটা, লেবু, আম, জাম, কাঠাল, লিচু, নারিকেল, পেয়ারা, আপেল কুল, আমড়া, ডালিম, সফেদা, আমলকি, হরতকি, বহেরা, নিমের গাছ লাগানো হয়েছে। কার্যালয়ের রাস্তায় রং-বেরংগের পাঁথর সাজিয়ে সৌন্দর্যবর্ধন করা হয়েছে।
এছাড়াও শত শত ফল ও ফুলের গাছের চারা লাগানোর ফলে উক্ত কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রের মনোরম পরিবেশ যেমন পথচারীদেও দৃষ্টি আকৃষ্ট করে তেমনি দৃষ্টিনন্দন ও অভিনব হওয়ায় মানুষের নজর কাড়বে। অবস্থানরত ব্যাটালিয়ন আনসার অফিস স্টাফ, প্রশিক্ষণার্থী সদস্য-সদস্যাদের দেহ-মনে দেয়া অনাবিল সুখ-শান্তি।
সামাজিক পরিবেশ উন্নয়ন কর্মকান্ডের পিছনে জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁনের নিরলস প্রচেষ্টার কথা সর্বজন বিদিত। তাই তিনি সামাজিক পরিবেশ উন্নয়নবিদ হিসেবেও আখ্যায়িত হয়েছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/অক্টোবর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১