editor
প্রকাশিত: 9:57 PM, October 12, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলার অন্তর্গত ১৮ টি সাংগঠনিক ইউনিটের নতুন কমিটি গঠনের লক্ষে নেতৃত্ব বাছাইয়ের জন্য স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে তথ্য উপাত্ত ফরম বিতরণ শুরু করলো সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ মঙ্গলবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দক্ষিন ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজার সংলগ্ন একটি হল রোমে তথ্য উপাত্ত ফরম বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলার সাংগঠনিক টিমের দলনেতা সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল। জেলা স্বেচ্ছাসেবক দল ও সাংগঠনিক টীমের সদস্য আছাদুর রহমান রুহেলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক ইমাম উদ্দিন ইমাম, সৈয়দ সারোয়ার রেজা, জাহাঙ্গীর মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুনিম, আজিজুর রহমান আজিজ, মোহাম্মদ আলী সোহাইল, জুনেল আহমেদ, মাসুদ আহমদ কবির, মালেক আহমদ, জাহেদ আহমদ, মালেক আহমদ বক্ত, প্রভাষক মাকসুদ আলম, সাইফুল আলম কোরেশি, নির্ঝর রায়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্বেচ্ছাসেবক দল নেতা শেখ মামুন।সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য বিদায়ী বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন সাহেদ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক হাকিম উদ্দিন কওসর, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান মুকুল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহবায়ক আল কাওসার হাবিব টিটু, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক সৈয়দ ওয়ালিদ আহমেদ বিলাশ, সাবেক ছাত্রনেতা এহসান সাহেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ফয়সল আহমেদ, হোসাইন আল সালেহি পাপন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মিঠু, দিলাল আহমদ, ফখরুল ইসলাম নিসাত, মনিরুজ্জামান চৌধুরী রাসেল, আবুল হোসাইন খান সামি, সলসু মিয়া, আনু মিয়া, আজিজুর রহমান, মখলিছুর রহমান চৌধুরী সানুর , ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তারেক আহমেদ খান, শিপার আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক দিনার শাহ, সৈয়দ আক্তার আহমদ, অলিদ আহমেদ সেন্টু, ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক তপু আহমদ খান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহিন আহমেদ সহ পদপ্রত্যাশী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, মাঠ পর্যায়ে ত্যাগী পরিক্ষিত ও আন্দোলন সংগ্রামে রাজপথে যারা সক্রিয় ছিলো তাদেরকেই নেতৃত্বে নিয়ে আসার জন্য তথ্য উপাত্ত বিররণ কার্যক্রম শুরু করা হয়েছে। নেতৃত্বে বাছাইয়ে চেহারা কিংবা ভাই দেখে নয় দলের প্রতি কমিটমেন্ট, যোগ্যতা এবং ত্যাগ কে প্রাধান্য দিয়েই নেতৃত্ব নির্ধারণ করা হবে।
ডিএসএস/১২/অক্টোবর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির