editor
প্রকাশিত: 3:12 PM, September 3, 2021

লুৎফুর রহমানের জানাযা: আলিয়ার মাঠে অশ্রুসিক্ত মানুষের ঢল
নিজস্ব প্রতিহবেদক
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক গণপরিষদ সদস্য অ্যাডভোকেট লুৎফুর রহমানের জানাযায় সর্বস্থরের অশ্রুসিক্ত মানুষের ঢল নামে। দুপুর আড়াইটায় জানাযা অনুষ্ঠিত হওয়ার কখা থাকলেও এর অনেক আগেই সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
জানাযার পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অ্যাডভোকেট লুৎফুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তপক অর্পণ করেন জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এসময় তাঁর বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর জেলা প্রশাসকের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে বঙ্গবন্ধুর সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট লুৎফুর রহমানকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এসময় সিলেট মহানগর পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেয়া হয়।
জানাযায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দলের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অন্যতম সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট লুৎফুর রহমানের অসুস্থতার খবর নিয়েছেন। তাঁর মুত্যুর খবর পেয়ে মুসরে পড়েছেন। তিঁনি সবার নিকট দোয়া চেয়েছেছেন।
এরপর পবিারের পক্ষ থেকে বক্তব্য রাখেন অ্যাডভোকেট লুৎফুর রহমানের ছেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক স্বপন।
জানাযায় ইমামতি করেন দরগা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিবুল হক গাছবাড়ি।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৩/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ