editor
প্রকাশিত: 3:50 PM, October 2, 2021

খাদিমনগরের লাউগুলে মিথ্যা মামলা ও হয়রানী থেকে বাঁচতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
বিমানবন্দর থানা এলাকার লাউগুল গ্রামবাসীকে মিথ্যা মামলা ও হয়রানীর প্রতিবাদে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ডাকাত সর্দার আলাউদ্দিনের গ্রেপ্তার ও তার বড়ভাই সোহেল আহমদের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (০১ অক্টোবর) বিকেল ৩টায় শহরতলির খাদিনগরের লাউগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামেন সর্বস্তরের গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন করা হয়।
বিশিষ্ট মুরুব্বি নেছার মিয়ার সভাপতিত্বে ও সেলিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাদিমনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লাউগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুক মিয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, সোহেল ও আলাউদ্দিন পরিবারের কাছে লাউগুল গ্রামবাসী দীর্ঘদিন থেকে জিম্মি হয়ে আছে। আলাউদ্দিন এলাকায় মাদক, জমি দখল, ডাকাতি ও চোরাচালনসহ অসংখ্যা অপরাধের সঙ্গে জড়িত। মানববন্ধনে বক্তারা আরো বলেন আলাউদ্দিন একজন কুখ্যাত ডাকাত তার বিরুদ্ধে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্যা মামলা রয়েছে। তার ভাই সোহেল আহমদ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকার সুবাদে এলাকায় সে নির্বিঘেœ তার অপরাধ কর্মকান্ড পরিচালনা করছে। তার বিরুদ্ধে কিছু বললে এলকাবাসীকে হামলা, মামলা দিয়ে হয়রানী করে আসছে।
মানববন্ধনে অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরুব্বি তারা মিয়া, জালাল উদ্দিন, আব্দুল হান্নান, আব্দুল খালিক, আব্দুল মালিক, আব্দুর রউফ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০২/অক্টোবর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১