editor
প্রকাশিত: 6:07 PM, November 17, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ডে সিএনজি অটোরিকশা ও বাস শ্রমিক এবং স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এক অটোরিকশা যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে এ সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন এবং অটোরিকশা শ্রমিকদের হামলায় ১০/১২টি বাস ভাঙচুর করা হয়।
সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের বুধবার বিকেল ৪টায় জানান, সকাল ১০টার দিকে কুমারগাঁও বাস স্ট্যান্ডে এক যাত্রীর কাছে অটোরিকশা চালক অতিরিক্ত ভাড়া দাবি করেন। এ নিয়ে যাত্রী ও চালকের মধ্যে তর্ক-বিতর্ক হয়। ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় স্ট্যান্ডের বাস শ্রমিকরা যাত্রীর পক্ষ নিয়ে অটোরিকশা চালকের প্রতি ক্ষিপ্ত হন।
এক পর্যায়ে কুমারগাঁও স্ট্যান্ডের বাস শ্রমিকরা অটোরিকশা চালক ও যাত্রীদের মারধর করছে- এমন সংবাদের ভিত্তিতে অটোরিকশা শ্রমিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গ্রামবাসী দেশিয় অস্ত্র নিয়ে বাস স্ট্যান্ডে হামলা করেন। এসময় ইট-পাটকেল নিক্ষেপ ও ১০/১২টি বাস ভাঙচুর করেন তারা।
খবর পেয়ে জালালাবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান বিএম আশরাফ উল্যাহ তাহের।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ