editor
প্রকাশিত: 5:49 PM, November 20, 2021
বিশ্বনাথ প্রতিনিধি::
জাপা নেতৃবৃন্দ এরশাদের আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কাজ করে যাচ্ছে
বিশ্বনাথ উপজেলা ও পৌর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৯ নভেম্বর) বাদ মাগরিব বিশ্বনাথ পুরান বাজার জগন্নাথপুর রোড ইসমাইল মঞ্জিলে এই কর্মী সভার আয়োজন করা হয়।
কর্মী সভায় জাপা নেতৃবৃন্দ বলেন, এরশাদ ও জাতীয়পাটির সু শাসনের কথা গ্রাম বাংলায় মানুষ এখনও স্বরণ করছে। কারণ দেশের বর্তমান অবস্থা দ্রব্য মূল্য এমন উর্ধ্বগতি মধ্য শ্রেণি থেকে সাধারণ মানুষের ক্ষয় ক্ষমতার বাইরে চলে গেছে। শ্রমজীবীরা অসহায় অবস্থায় দিনযাপন করছে। জাতীয় পার্টির শাসন আমলে এমন অবস্থা ছিল না। এখন মানুষ জাতীয় পার্টিকে আবারও রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। ‘’শান্তির জন্য পরিবর্তন’’ ‘’পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পার্টিকে সুসংগঠিত ও উন্নয়নের কথা গ্রাম বাংলায় তুলে ধরতে হবে। জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। এই দল মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে। জাতীয় পার্টি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই দেশে পরিবর্তন ঘটাতে হবে। আর পরিবর্তন ঘটাতে জননেতা জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টিকে আগামী রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। বক্তারা আরো বলেন, এরশাদের আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কাজ করে যাবে এবং অগ্রানী ভূমিকা পালন করে যাচ্ছে। জাতীয় স্বেচ্ছাসেবক পার্টিকে আরো শক্তিশালী করে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করব, ’ইনশাআল্লাহ’’।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সিলেট বিভাগীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহমদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সিলেট জেলার আহ্বায়ক এম. মুর্শেদ খান, সদস্য সচিব এম. বরকত আলী, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, ওসমানী নগর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো: মকবুল হোসেন, সিলেট মহানগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মো: ইমরান আহমদ, সিলেট জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক মো: আব্দুল আহাদ, সদস্য মো: কিবরিয়া।
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি বিশ্বনাথ উপজেলা কমিটির সাবেক আহ্বায়ক আব্দুল মতিনের সভাপতিত্বে ও সিলেট জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক এস. এম শামিমের পরিচালনায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক নাছির উদ্দিন আহমদ, মুহিবর রহমান স্বপন, পৌর আহ্বায়ক গোলাম জবদানী, জাতীয় পার্টির নেতা মরতুজ আলী মেম্বার, আফজাল হোসেন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাবেক সদস্য সচিব মকবুল হোসেন কয়েছ, স্বেচ্ছাসেবক পার্টির নেতা মনির খান, লাভলু, নাঈম, ফাহিম, নাজমুল, মামুন, সামাদ, মেহেদী, বিজয়, ভিবাস, সুভাষ, জাতীয় ছাত্র সমাজ নেতা বদর উদ্দিন কামরান, আলী হোসেন, মুহিব, শিপন, ইমন, সাদিক, রহমত, আছাব, হাবিব প্রমুখ।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির