editor

প্রকাশিত: 1:30 PM, August 4, 2021

আরও ১৮১ টিকাকেন্দ্র হচ্ছে সিলেটে

আরও ১৮১ টিকাকেন্দ্র হচ্ছে সিলেটে

নিজস্ব প্রতিবেদক
করোনার সংক্রমণ রোধ করতে সরকার গণহারে টিকাদানের উদ্যোগ নিয়েছে। আগামী শনিবার থেকে এই উদ্যোগের বাস্তবায়নকাজ শুরু হবে। এই গণহারে টিকাদানের জন্য সিলেটে আরও ১৮১টি কেন্দ্র চালু করা হচ্ছে। এর মধ্যে সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকায় হবে ৮১টি কেন্দ্র। জেলার ১৩টি উপজেলায় হবে বাকি ১০০টি কেন্দ্র।

সিলেট সিভিল সার্জন কার্যালয় এবং সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, বর্তমানে সিলেট নগরীতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পুলিশ লাইন্সে টিকা দেওয়ার কাজ চলছে। আর উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে টিকাদান।

তবে আগামী শনিবার থেকে সিলেট জেলার সকল ইউনিয়নে এবং সিসিকের সকল ওয়ার্ডে টিকাদান শুরু হবে। উপজেলাগুলোতে সিনোফার্মা এবং সিসিকের ওয়ার্ডগুলোতে মডার্নার টিকা দেওয়া হবে।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন জানান, সিসিকের ২৭টি ওয়ার্ডের প্রতিটিতে তিনটি করে টিকাদানকেন্দ্র চালু করা হচ্ছে। সবমিলিয়ে ৮১টি কেন্দ্র হবে।

টিকাদানকেন্দ্রগুলো নির্দিষ্ট করে এর তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত জানান, জেলার ১৩টি উপজেলায় ১০০টি ইউনিয়নে একটি করে টিকাদানকেন্দ্র হচ্ছে। এই তালিকা চূড়ান্ত করা হয়েছে।

তিনি জানান, প্রতিটি কেন্দ্রে একজন টিকাদানকারী ও তিন-চারজন স্বেচ্ছাসেবক থাকবেন। স্বাস্থ্য অধিদফতরের মাঠকর্মী, কমিউনিটি ক্লিনিকের কর্মীরা এ কাজ করবেন। বেসরকারি সংস্থার কর্মীদের সহায়তাও নেয়া হবে। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হচ্ছে।

সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, প্রতিটি কেন্দ্রের প্রতিটি বুথে একদিনে অন্তত ২০০ টিকাদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে টিকাদানের সংখ্যা মূলত টিকাপ্রাপ্তির ওপরই নির্ভর করছে। বেশি টিকা পেলে বেশি সংখ্যক মানুষকে দেয়া হবে।

বর্তমানে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ চলছে বলে জানা গেছে। গত সোমবার ৪২ জন কর্মীকে নগর ভবনে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কাজে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ সহায়তা করছে বলে জানিয়েছেন ডা. জাহিদ। তিনি জানান, সিসিকে ১৭০ জনের মতো টিকাদানকর্মী প্রয়োজন। এক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলোর সহায়তা নেয়া হচ্ছে।

এদিকে, করোনাভাইরাসের টিকার ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ একটি জরুরি বিষয়। ডা. জন্মেজয় দত্ত জানিয়েছেন, ইউনিয়ন পর্যায়ে টিকা নিতে আইসবক্স ব্যবহার করা হবে, যাতে মান ঠিক থাকে।

সিসিকের ওয়ার্ড এবং উপজেলাগুলোর ইউনিয়নে পূর্ব রেজিস্ট্রেশন ছাড়াই টিকা নেয়া যাবে। কারণ, টিকাকেন্দ্রগুলোতে তাৎক্ষণিক রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হচ্ছে।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৪/আগষ্ট/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ