editor

প্রকাশিত: 7:43 PM, November 29, 2021

গোলাপগঞ্জে নৌকার প্রার্থীসহ ৫জনের মনোনয়ন বাতিল

গোলাপগঞ্জে নৌকার প্রার্থীসহ ৫জনের মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলাপগঞ্জে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীসহ ৩জন চেয়ারম্যান প্রার্থী ও ২জন সাধারণ সদস্যসহ মোট ৫জন প্রার্থীর মনোনায়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। সোমবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন অফিস।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৬ প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে ৬৩জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও ৩জনের মনোনয়ন প্রাথমিক ভাবে বাতিল করা হয়।

চেয়ারম্যান পদে উপজেলার ৪নং লক্ষ্মীপাশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম এর ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতা, ৫নং বুধবারীবাজার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. কামাল হোসেন ও ৮নং ভাদেশ্বর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম উদ্দিনের ঋণ খেলাপী সংক্রান্ত জটিলতায় মনোনয়ন প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে।

এছাড়াও সাধারণ সদস্য পদে ৯নং পশ্চিম আমুড়া ইউনিয়নে ২জনের প্রাথমিকভাবে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সংরক্ষিত নারী সদস্য পদে মোট ৯৬জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সবার মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়।

এদিকে সংরক্ষিত নারী সদস্য পদে গোলাপগঞ্জ সদর, লক্ষ্মীপাশা ও উত্তর বাদেপাশা ইউনিয়নে ১জন করে মোট ৩জন নারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার সাইদুর রহমান জানান, প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে তাদের প্রার্থীতা প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির