editor
প্রকাশিত: 8:01 PM, November 29, 2021
জকিগঞ্জ প্রতিনিধি ::
জকিগঞ্জ-সিলেট রোডে অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি ও যাত্রী হয়রানির প্রতিবাদে গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় এম.এ হক চত্ত্বরে জকিগঞ্জ যাত্রীকল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ যাত্রীকল্যাণ ঐক্য পরিষদের আহবায়ক মাওলানা কাজী হিফজুর রহমানের সভাপতিত্বে যুগ্ম সদস্য সচিব মাও. খায়রুল ইসলাম মুন্সীর সঞ্চালনায় এবং ছাত্র মজলিসের সভাপতি ওমর হোসাইনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বক্তারা অনতিবিলম্বে অযৌক্তিক ভাড়া আদায় ও যাত্রী হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি আগামী ৭২ ঘন্টার মধ্যে জকিগঞ্জ বাসীর সাথে আলোচনা সাপেক্ষে ন্যায্য ভাড়া নির্ধারন না করলে পরিষদের পক্ষ থেকে পরিষদের সদস্য সচিব এম আজমল হোসেন ২৯ তারিখ সোমবার বাবুর বাজার বিকাল ৪ টায় প্রতিবাদ সভা,৩০ তারিখ মঙ্গলবার আটগ্রাম ষ্টেশনে বিকাল ৪ টায় প্রতিবাদ সভা,১ তারিখ বুধবার বিকাল ৪ টায় কালিগঞ্জ বাজারে প্রতিবাদ সভা, ২ তারিখ বৃহস্পতিবার শাহগলি বাজারে প্রতিবাদ সভা ঘোষনা করেন এবং জকিগঞ্জ বাসীর অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন। এবং সিলেট জেলা সদরে অবস্থানরত জকিগঞ্জের রাজনৈতিক-সামাজিক নেত্রীবৃন্দের সাথে মতবিনিময় করে পরবর্তীতে সবার মতামতের ভিত্তিতে বৃহত্তর কঠোর আন্দোলনের কর্মসূচীর ঘোষনা করা হবে বলে বক্তারা তাদের বক্তব্যে হুশিয়ারী দেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা মাও. মখলিছুর রহমান, সাংবাদিক অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এম এ জি বাবর, পরিষদের সদস্য সচিব এম আজমল হোসেন,পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গণি, জকিগঞ্জ যাত্রীকল্যাণ ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক বুরহান উদ্দীন মুক্তা, মাও. আলাউদ্দীন তাপাদার, মাও. কে এম মামুন, হাসান আহমদ, আব্দুল কুদ্দুস, আব্দুল কাইয়ুম, নজরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মাছুম আহমদ, মো আল আমিন, পরিষদের সদস্য আল-ইসলাহ নেতা মাও. জুবায়ের আহমদ, এহসান মোঃ শামীম,আব্দুস সাত্তার, জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মুকিত,যুবনেতা ময়নুল হক, ছাত্রনেতা আবু সায়িদ আশিক, মাজেদ আহমদ, আজমল হোসেন, রেজাউল ইসলাম রাজু প্রমুখ।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির