editor
প্রকাশিত: 5:10 PM, September 9, 2021

সিকৃবিতে নতুন ডিন প্রফেসর হাসনাতের যোগদান
নিজস্ব প্রতিবেদক
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের নতুন ডিন হিসেবে প্রফেসর ড. এম রাশেদ হাসনাত দায়িত্ব গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে ডিনের দায়িত্ব অর্পন করেছেন সাবেক ডিন প্রফেসর ড. আবু হেনা মোস্তফা কামাল।
ডিনের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।
প্রফেসর ড. রাশেদ হাসনাত ৮ম ডিন হিসেবে ভেটেরিনারি অনুষদের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছে সিকৃবির জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। প্রফেসর ড. রাশেদ হাসানাত ১৯৯৬ সালে প্রথম বারের মতো তৎকালীন সিলেট সরকারি ভেটেরিনারি কলেজের পোল্ট্রি ও ডেইরি বিজ্ঞান বিভাগে সহকারী প্রফেসর হিসেবে যোগদান করেন।
তিনি ২০০০ সালে সহযোগী প্রফেসর ও ২০০৪ সালে প্রফেসর হিসেবে পদোন্নতি পান। ড. রাশেদ হাসনাত ২০০৬-২০০৭ বর্ষে প্রতিষ্ঠাতা রেজিস্ট্রার ও ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষে কৃষি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি শাহ এ এম এস কিবরিয়া হলের প্রভোস্ট ও ২০১৩-২০১৫ এবং ২০২১ সাল থেকে তিনি পোল্ট্রি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ড. রাশেদ হাসনাতের মোট ৩০টি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করেছেন। কানাডা, সুইডেন, মালয়শিয়াসহ ৬ টি দেশে তিনি গবেষক হিসেবে ভ্রমণ করেন। ড. রাশেদের বাবা প্রফেসর ড. এম.এ. হাসনাত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন ছিলেন।
একটি বিশ্ববিদ্যালয়ের ডিন বাবার পুত্র আরেকটি বিশ্ববিদ্যালয়ের ডিন হওয়ায় ঘটনায় আজকে একটি গর্বের জায়গা তৈরি হলো।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৯/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১