editor
প্রকাশিত: 7:24 PM, May 24, 2021
ডেস্ক রেপোর্ট
অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে সিলেট নগরী থেকে ৭ নারী-পুরুষকে আটক করা হয়েছে। আজ সোমবার বেলা আড়াইটার দিকে নগরীর সুরমা মার্কেটের বদরুল আবাসিক হোটেল থেকে পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সুরমা মার্কেটের বদরুল আবাসিক হোটেলে একদল পুলিশ অভিযান চালায়।বন্দরবাজার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই (নিরস্ত্র) মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে পুলিশের ওই দল হোটেলে গিয়ে দেখতে পায় অনৈতিক কাজে লিপ্ত রয়েছে কয়েকজন নারী পুরুষ। এসময় ২ নারী ও ৫ পুরুষকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।
আটককৃত ৫ পুরুষের মধ্যে ৩ জনের বাড়ী দক্ষিণ সুরমার মোগলাবাজারে, একজন ওসমানীনগর ও একজন সুনামগঞ্জের বাসিন্দা। তবে পুলিশ ২ নারীর নাম ঠিকানা উল্লেখ করেনি।
উল্লেখ্য, ইতিপূর্বেও অসামাজিক কাজে লিপ্ত থাকায় বদরুল হোটেলে অভিযান চালিয়ে কয়েকজন নারী পুরুষকে আটক করা হয়েছিল।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ