editor
প্রকাশিত: 7:26 PM, September 8, 2021

আল্লাহ ও শেখ হাসিনার ওপর বিশ্বাস রাখুন---পরিকল্পনামন্ত্রী
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন- আল্লাহ ও শেখ হাসিনার ওপর বিশ^াস রাখুন। আপনাদের উপকারের জন্য সকল উন্নয়ন করবে এই সরকার। এদেশের শিশু, নারী-পুরুষ সবার জন্য শেখ হাসিনা শ্রেষ্ঠ সরকার। দেশের যত উন্নয়ন হয়েছে সব প্রধানমন্ত্রীর অবদান। আমাদের এই প্রধানমন্ত্রীর কথা সবাইকে মনে রাখতে হবে।
আজ বুধবার (৮ সেপ্টেম্ভর) বিকেলে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। এসময় মন্ত্রীকে নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরিকল্পনামন্ত্রী আরো বলেন- আপনাদের ভাই ও সন্তান আমি। আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের সেবা করা। বর্তমানে পুরো জেলায় উন্নয়ন হচ্ছে। পাগলা বাজারে উড়াল সেতু নির্মাণ করে জনভোগান্তি দূর করাসহ শীগ্রই পশ্চিম পাগলা ইউনিয়ন কমপ্লেক্স ভবন তৈরি করা হবে। এক কথায় জনগনের উন্নয়ন হয় এমন সব ধরনের কাজ আমরা করব।
অনুষ্ঠিত সভায় পরিকল্পনামন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, মন্ত্রীর একান্ত সচিব হাসনাত হোসেন, পশ্চিম পাগলা ইউনিয়ন চেয়ারম্যান নুরুল হক, সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, আওয়ামীলীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী, ছাত্রলীগের সাবেক আহবায়ক মনসুর আলম সুজন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদারসহ আরো অনেকেই।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ