editor
প্রকাশিত: 5:59 PM, September 8, 2021

মেহেদির রং শুকানোর আগেই লাশ হলেন নববধূ
জকিগঞ্জ প্রতিনিধি::
বিয়ের মেহেদির রং হাত থেকে শুকানোর আগেই সিলেটের জকিগঞ্জে জোবেরা বেগম (২০) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি (বুধবার) জকিগঞ্জ পৌর এলাকার পীরেরচক গ্রামে ঘটেছে। নিহত বধু পীরেরচক গ্রামের রিপন আহমদের স্ত্রী।
স্থানীয় লোকজন জানিয়েছেন, প্রায় ১৫ দিন আগে পীরেরচক গ্রামের কাবির আহমদের ছেলে রিপন (২৩) সাথে বিয়ে হয় বারহাল ইউনিয়নের নূরনগর গ্রামের মিরাজ আলীর মেয়ে জোবেরা বেগম (২০) এর। বিয়ের পর তাদের সংসারও ভালো চলছি। কিন্তু বুধবার সকালে হঠাৎ জোবেরার অসুস্থতার কথা বলে রিপন জোবেরাকে নিয়ে হাসপাতালে যায়। হাসপাতালে নেবার পরে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠিয়েছে।
জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানান, প্রায় ১৫দিন আগে রিপন ও জোবেরার মধ্যে পারিবারিকভাবে বিয়ে হয়। বুধবার সকালের দিকে রিপন তার স্ত্রীকে অসুস্থবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নববধূর গলায় আঘাতের দাগ রয়েছে। এ কারণে মৃত্যু নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। নববধূর পরিবার থেকেও কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেনি।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৮/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ