editor

প্রকাশিত: 11:08 PM, October 11, 2021

বিশ্বনাথে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ নিয়ে চরম অসন্তুষ্ট

বিশ্বনাথে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ নিয়ে চরম অসন্তুষ্ট

বিশ্বনাথে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ নিয়ে চরম অসন্তুষ্ট

বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মধ্যবর্তী খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ সংলগ্ন যে কোন ভূমিতে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করার দাবীতে গতকাল ১০ অক্টোবর রোববার সিলেটের সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডল এর কাছে স্মারকলিপি পেশ করেছেন এলাকাবাসী। ইতিপূর্বে এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপি সূত্রে জানা যায়, বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে সরকারি ভাবে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হলেও বিশ্বনাথ উপজেলাধিন খাজাঞ্চী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এখনও স্থাপিত হয়নি। সম্প্রতি জানা গেছে, ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পৃথিগঞ্জ বাজারের পাশে লামাকাজী ইউনিয়ন ভুক্ত জমিতে খাজাঞ্চী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য জমি নির্ধারণ করা হয়েছে। যা প্রতিষ্ঠিত হলে খাজাঞ্চী ইউনিয়নবাসীর কোন উপকারে আসবে না।

স্মারকলিপিতে বলা হয়, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের পাশে সরকারি পাঁচটি প্রতিষ্ঠান যেমন- সরকারি ভূমি অফিস, পোস্ট অফিস, কৃষি ব্যাংক লিমিটেড, খাজাঞ্চী রেলওয়ে স্টেশন, খাজাঞ্চী স্টেশন জামে মসজিদ সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও বিশ্বনাথ-রামপাশা-রাজাগঞ্জ বাজার হয়ে খাজাঞ্চী স্টেশনে যাতায়াতের উন্নত ব্যবস্থা বিদ্যমান। বিশ্বনাথ-রামধানা হয়ে খাজাঞ্চী স্টেশন, খাজাঞ্চী স্টেশন হয়ে কামাল বাজার সিলেট যাতায়াতে ব্যবস্থা আছে। খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ সংলগ্ন সরকারি রাস্তার পাশে ভূমি দান করতে এলাকাবাসী আগ্রহী। এরপরও একটি স্বার্থনেষী মহল গোটা ইউনিয়নের সিংহভাগ মানুষকে সুবিধা বঞ্চিত করে তাদের নিজেদের স্বার্থে পৃথিগঞ্জ সংলগ্ন লামাকাজী ইউনিয়নের হাজরাই গ্রামভুক্ত ভূমিতে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণে মরিয়া হয়ে উঠে পরে লেগেছে। অথচ লামাকাজী ইউনিয়নের ভুরকী বাজারে একটি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্ষ রয়েছে।

বিষয়টি সরেজমিনে তদন্ত করে ইউনিয়নবাসীর সুবিধাজনক স্থানে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের জন্য জোর দাবী জানান এলাকাবাসী। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ