editor
প্রকাশিত: 5:16 PM, October 14, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে পূজা দেখে বাড়ি ফেরার পথে ৩ বন্ধু ও এক বৃৃদ্ধ নারীসহ ৪জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় আরো ৩ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এঘটনার প্রেক্ষিতে দুলাল মিয়া (৩৮) নামের এক বাস চালককে গণধৌলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘাতক চালক ময়মনসিংহ জেলার বাসিন্দা। আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে পৃথক ভাবে ৪টি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
মৃতরা হলো- জেলার ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামের জালাল উদ্দিনের ছেলে রিদয় হোসেন (২০), একই গ্রামের আঙ্গুর আলীর ছেলে লায়েক আহমদ (১৮), সাদিকুর রহমানের ছেলে জামিল মিয়া (১৯) ও সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের রাবারবাড়ি গ্রামের মৃত এরশাদ আলীর স্ত্রী রেজিয়া খাতুন (৮০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের নীলপুর এলাকা দিয়ে রাস্তা পারাপারের সময় একটি মোটর সাইকেল বৃদ্ধা রেজিয়া খাতুনকে জোরে ধাক্ষা দিয়ে পালিয়ে যায়। এঘটনায় ওই বৃদ্ধ নারী ছিটকে রাস্তায় পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধ রেজিয়া খাতুনের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
অন্যদিকে গতকাল বুধবার (১৩ অক্টোবর) রাত ১০টায় জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার এলাকায় পূজা দেখে ২টি মোটর সাইকেল যোগে ৩জন করে ৬বন্ধু হৈচৈ আনন্দ করতে করতে তাদের নিজ বসতবাড়ি ছাতক উপজেলার কৈতক গ্রামে যাচ্ছিল। রাত অনুমান সাড়ে ১০টার সময় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের নোয়াগাঁও নামকস্থানে পৌছার পর সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী আরএমপি পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস ২টি মোটর সাইকেলকে পিছন থেকে ধাক্ষা দেয়।
এঘটনায় ৬ বন্ধু ২টি মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। এসময় ঘাতক চালক বাস নিয়ে পালিয়ে যেতে চাইলে এলাকার লোকজন ধাওয়া করে। অবশেষে পার্শবর্তী গোবিন্দগঞ্জ পয়েন্টে বাসটি আটক করে ঘাতক চালক দুলাল মিয়াকে গণধৌলাই দিয়ে হাইওয়ে পুলিশের নিকট সোর্পদ করে এলাকাবাসী।
অন্যদিকে গুরুতর আহত ৬ বন্ধুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এলাকার লোকজন কৈতক হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা লায়েক আহমদ, জামিল মিয়া ও রিদয় হোসেনকে মৃত বলে ঘোষনা করে। আর অন্য ৩জনের অবস্থা আশংকাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের জয়কলস হাইওয়ে থানার এসআই রেজাউল করিম ও সুনামগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, বাস ও ঘাতক চালককে আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
ডিএসএস/১৪/অক্টোবর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির