editor

প্রকাশিত: 1:37 PM, November 2, 2021

সিলেটে চলছে কনস্টেবল নিয়োগ পরীক্ষা

সিলেটে চলছে কনস্টেবল নিয়োগ পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

সিলেট জেলায় শূন্যপদে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগ পরীক্ষা চলছে।

আজ মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১০টায় সিলেট জেলা পুলিশ লাইন মাঠে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা দিতে সিলেটে জেলাসহ সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার অসংখ্য প্রার্থী পৌছান। সকাল থেকেই শুরু হয় নিয়োগ পরীক্ষা।

জানা যায়, গত ১০ সেপ্টেম্বর পুলিশ সদর দফতরের এআইজি রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্লানিং-২ এর এআইজি মোহাম্মদ নাসিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে দেশের ৬৪টি জেলায় শূন্যপদে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগে নারী-পুরুষ মিলিয়ে ৩ হাজার সদস্য নেওয়া হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে ২ হাজার ৫৫০ জন পুরুষ ও ৪৫০ জন নারী কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।

এর মধ্যে সিলেটে ১১ জন নারী ও ৬১ জন পুরুষ কনষ্টেবল নিয়োগ করা হবে।

সিলেট ছাড়াও মৌলভীবাজারে ৬ জন নারী ৩৪ জন পুরুষ, সুনামগঞ্জে ৮ জন নারী ৪৩ জন পুরুষ, এবং হবিগঞ্জে ৭ জন নারী ৩৭ জন পুরুষ কনস্টেবল পদে নিয়োগ করা হবে উল্লেখ করা হয়।

উল্লেখ্য: অফিস আদেশে বলা হয়, ঢাকায় পুরুষ ২১৩ নারী ৩৮, গাজীপুর জেলায় পুরুষ ৬০ ও নারী কনস্টেবল ১১, মানিকগঞ্জে ২৫ জন পুরুষ চারজন নারী, মুন্সীগঞ্জে ২৫ জন পুরুষ ও ৫ জন নারী, নারায়ণগঞ্জে পুরুষ ৫২ জন নারী নয় জন, নরসিংদীতে পুরুষ ৩৯ জন নারী ৭ জন, ফরিদপুরে পুরুষ ৩৪ জন নারী ৬ জন, গোপালগঞ্জে ২১ জন পুরুষ তিনজন নারী, মাদারীপুরে ২১ জন পুরুষ তিনজন নারী, রাজবাড়ীতে ১৯ জন পুরুষ তিনজন নারী, শরীয়তপুরে ২০ জন পুরুষ চারজন নারী, কিশোরগঞ্জে ৫২ জন পুরুষ ৯ জন নারী, টাঙ্গাইলে চৌষট্টি জন পুরুষ ১১ জন নারী, ময়মনসিংহে ৯১ জন পুরুষ ১৬ জন নারী, জামালপুরে ৪১ জন পুরুষ ৭ জন নারী, নেত্রকোনায় ৪০ জন পুরুষ ৭ জন নারী, শেরপুরে ২৪ জন পুরুষ চারজন নারী, চট্টগ্রামে ১৩৫ জন পুরুষ ২৪ জন নারী, বান্দরবনে ৭ জন পুরুষ একজন নারী কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া কক্সবাজারে ৪১ জন পুরুষ ৭ জন নারী, ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ জন পুরুষ ৯ জন নারী, চাঁদপুরে ৪৩ জন পুরুষ ৭ জন নারী, কুমিল্লায় ৯৫ জন পুরুষ ১৭ জন নারী, খাগড়াছড়িতে ১১ জন পুরুষ দুইজন নারী, ফেনীতে ২৫ জন পুরুষ ও ৫ জন নারী, লক্ষ্মীপুরে ৩১ জন পুরুষ ৫ জন নারী, নোয়াখালীতে ৫৫ জন পুরুষ ১০ জন নারী, রাঙামাটিতে ১০ জন পুরুষ দুজন নারী, রাজশাহীতে ৪৬ জন পুরুষ আর ৮ জন নারী, জয়পুরহাটে ১৬ জন পুরুষ তিনজন নারী, পাবনা জেলায় ৪৫ জন পুরুষ ৮ জন নারী, সিরাজগঞ্জ জেলায় ৫৫ জন পুরুষ ১০ জন নারী, নওগাঁয় ৪৬ জন পুরুষ ৮ জন নারী, নাটোরে ৩০ জন পুরুষ ও ৫ জন নারী, চাঁপাইনবাবগঞ্জে ২৯ জন পুরুষ ৫ জন নারী, বগুড়ায় ৬০ জন পুরুষ ১১ জন নারী, রংপুরে ৫১ জন পুরুষ ৯ জন নারী, দিনাজপুরে ৫৩ জন পুরুষ ৯ জন নারী, গাইবান্ধায় ৪২ জন পুরুষ ৮ জন নারী, কুড়িগ্রামে ৩৭ জন পুরুষ ৬ জন নারী, নীলফামারীতে ৩২ জন পুরুষ ৬ জন নারী, পঞ্চগড়ে ১৮ জন পুরুষ তিনজন নারী, ঠাকুরগাঁয়ে ২৫ জন পুরুষ চারজন নারী, খুলনায় ৪১ জন পুরুষ ৭ জন নারী, যশোরে ৪৯ জন পুরুষ ৯ জন নারী, ঝিনাইদহে ৩১ জন পুরুষ ৬ জন নারী, মাগুরায় ১৬ জন পুরুষ তিনজন নারী, নড়াইলে ১৩ জন পুরুষ দুইজন নারী, বাগেরহাটে ২৬ জন পুরুষ ৫ জন নারী, সাতক্ষীরায় ৩৫ জন পুরুষ ৬ জন নারী, চুয়াডাঙ্গায় ২০ জন পুরুষ তিনজন নারী, কুষ্টিয়ায় ৬ জন নারী ৩৫ জন পুরুষ, মেহেরপুরে দুইজন নারী ১১ জন পুরুষ, বরিশালে ৭ জন নারী ৪১ জন পুরুষ, ভোলায় ৬ জন নারী ৩১ জন পুরুষ, ঝালকাঠিতে দুইজন নারী ১২ জন পুরুষ, পিরোজপুরে তিনজন নারী ২০ জন পুরুষ, বরগুনায় তিনজন নারী ১৬ জন পুরুষ, পটুয়াখালীতে পাঁচজন নারী ২৭ জন পুরুষ নিয়োগ দেওয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে মন্ত্রী আরিফের সাথে সাদেকের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি-র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

শ্যামাপূজায় বিস্ফোরক ফুটকা বর্জন ও শব্দদূষণ রোধে সিলেট মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বান

আসন্ন শ্যামাপূজা উপলক্ষে বিস্ফোরক ফুটকা বর্জন, শব্দদূষণ প্রতিরোধ এবং শিশুদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের এতিমদের মাঝে খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মাদরাসার এতিম শিশুদের

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ

ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬ সম্মাননা পেয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ‘সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ। সাউথ

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

সেই ‘জীবন্ত শহীদ’ বাবুল এখন সিসিকের মেয়র প্রার্থী

২০০৬ সালের ২৮ অক্টোবর। সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সমাবেশের প্রস্তুতি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস লগি-বৈঠার হামলার শিকার হন তৎকালীন মহানগর

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ দ্বিবার্ষিক মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

রাজনৈতিক পরিচয়ের কারণে মামলা, গ্রেপ্তার ও চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ

বাংলাদেশে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে হয়রানি, মামলা, গ্রেপ্তার এবং চাকরিচ্যুতির অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ইউকে। সংগঠনটির পক্ষ

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ উঠেছে সিলেট