editor
প্রকাশিত: 4:47 PM, October 5, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর জালে ৩ জন ‘অপরাধী’ ধরা পড়েছেন। তারা সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সোমবার (৪ অক্টোবর) সিলেট বিভাগের বিভন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-৯। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে র্যাবের একটি দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন উবাহাটা গ্রাতে অভিযান চালিয়ে মো. তারেক মিয়া (২২) নামের একজনকে গ্রেফতার করে। তারেক উবাহাটা গ্রামের মো. ছুরুত আলীর ছেলে। গ্রেফতারকালে তারেকের কাছ থেকে ৩৮ কেজি গাঁজা জব্দ করে র্যাব।
র্যাব-৯ এর আরেকটি দল সোমবার রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন আমকোনা গ্রামে অভিযান চালিয়ে মো. মহরম খান (২৬) নামের একজনকে গ্রেফতার করে। মহরম চাঁদপুর জেলার মতলবউত্তর থানার গুচ্ছগ্রামের মৃত লোকমান খানের ছেলে। গ্রেফতারকালে তার কাছ থেকে ২৪ কেজি গাঁজা জব্দ করে র্যাব।
অপরদিকে, র্যাব-৯ এর একটি দল সোমবার রাত ৯টার দিকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন দক্ষিণ ভোড়দেও গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় গোপাল বিশ্বাস (৩২) নামের একজনকে গ্রেফতার করে। গোপাল কোম্পানীগঞ্জ থানার কালাইডাক গ্রামের মৃত নরেন্দ্র বিশ্বাসের ছেলে। গ্রেফতারকালে তার কাছ থেকে ৪৭৩ বোতল বিদেশি মদ উদ্ধার করে র্যাব।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৫/অক্টোবর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির