editor
প্রকাশিত: 8:03 PM, October 12, 2021
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাছির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন এক বিবৃতিতে চাউল, তেল, পিয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্ব গতি ও সরকারের এই জনগুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে উদাসীনতায় গভীর উদ্বোগ-উৎকণ্ঠা ও তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, মহামারী করোনা ও দীর্ঘ লকডাউনের ফলে এমনিতে দেশের খেটে খাওয়া ও স্বল্প আয়ের জনগণের অবস্থ খুবই নাজুক। এরই মধ্যে মধ্যবিত্তদের আয়-রোজগার ও ব্যবসা-বাণিজ্য লাটে উঠেছে। পাশাপাপাশি দুর্বৃত্তরা এই সুযোগে লোভনিয় অফার ও ই-কমার্সের নামে প্রতারণার নতুন ফাঁদ পেতে কয়েক লক্ষ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারকে বেঁচে থাকার স্বপ্নকে ধুলিসাৎ ও নিঃস্ব করে দিয়েছে।
দেশবাসীর প্রশ্ন দলীয় এজেন্ডা বাস্তবায়নে ও প্রতিপক্ষকে ঘায়েল করতে সরকার যে ধরনের এ্যাকশন নেয়, ঠিক তেমনি ভাবে এই দুর্নীতিবাজ এক শ্রেণির ব্যবসায়ী ও মধ্যসত্বভোগীদের বিরুদ্ধে ডায়রেক্ট এ্যাকশন দৃশ্যমান দেখা যায় না। অপরদিকে তথাকথিত দাবীদার বড় বড় দলগুলোর নেতা-কর্মীরা ক্ষমতা দখলের রাজনীতি নিয়ে ব্যস্ত। জনদুর্ভোগ নিয়ে তাদের কোন কার্যকর কর্মসূচি নেই। নামমাত্র বিবৃতি দিয়ে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক দলের নেতাকর্মীরা সব সময় বলে থাকেন ‘জনগণই গণতন্ত্রের ক্ষমতার উৎস।’ অথচ সেই জনগণের দুর্ভোগ সুরাহ করার কোন কার্যকর উদ্যোগ বা কর্মসূচিও তাদের নেই।
নেতৃবৃন্দ বলেন, আয়ের সাথে অসঙ্গতিহীন ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের অর্থ ও সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় ভান্ডার শক্তিশালী করা এখন সময়ের দাবী।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার লাগাম যে কোন মূল্যে টেনে ধরতেই হবে। এই দ্রব্য মূল্যের চরম ঊর্ধ্বগতিতে গরীব ও মধ্যবিত্ত জনগণের মধ্যে চাপা কান্না শুরু হয়েছে। দুর্বৃত্তরা এই সুযোগে ফায়দা হাসিল করছে। ফলে সরকারের জনপ্রিয়তার উপর চরম আঘাত হানছে। তাই অনতিবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিশেষ উদ্যোগ গ্রহণে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নেতৃবৃন্দ জোর দাবী জানিয়েছেন। বিজ্ঞপ্তি
ডিএসএস/১২/অক্টোবর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির