editor
প্রকাশিত: 1:52 PM, October 13, 2021
কানাইঘাট প্রতিনিধি::
সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের সরুফৌদ গ্রামে মঙ্গলবার (১২ অক্টোবর) প্রবাস ফেরত হাফিজ রফিক আহমদ (৫০) নিজ বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন।
তিনি সরুফৌদ গ্রামে মৃত আব্দুল কাদিরের পুত্র। থানাপুলিশ হাফিজ রফিক আহমদের লাশ উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান, সৌদি আরবে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে অনুমানিক ৩ বছর পুর্বে দেশে চলে আসেন হাফিজ রফিক আহমদ। কিছুটা সুস্থ হলে প্যারালাইসের কারণে দুই হাত অবস থাকার কারণে কোন ধরণের কাজ কর্ম করতে পারতেন না রফিক আহমদ। নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় তাঁর চিকিৎসা চলছিলো। প্রতিদিনের নায় তাঁর স্ত্রী হাসানাত নার্গিস মঙ্গলবার দুপুর ১টার ধিকে অসুস্থ স্বামীকে বাড়ির পুকুরে গোসল করতে নিয়ে যান।
পুকুরঘাটে গোসল করার সময় ডুব দেওয়ার পর স্বামী রফিক আহমদ ডুব থেকে না ওঠলে স্ত্রী হাসানাত নার্গিস চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে ডুবন্ত অবস্থায় রফিক আহমদের লাশ উদ্ধার করেন। পরে খবর পেয়ে থানার এস আই সাইদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ থানায় নিয়ে আসেন।
পানিতে ডুবে মারা যাওয়ার হাফিজ রফিক আহমদের পরিবারের লোকজন ও নিহতের স্ত্রী হাসানাত নার্গিস জানান, রফিক আহমদ স্ট্রোক ও প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার পর সৌদি থেকে দেশে আসলে ও অসুস্থ ছিলেন। নিয়মিত ডাক্তারের পরামর্শে তাঁর চিকিৎসা চলছিলো। পুকুরে গোসলে নিয়ে গেলে তিনি নিজে ডুব দিতে পারতেন। স্ত্রী গোসলের পরিচর্চা করতেন। কিন্তু মঙ্গলবার তাকে গোসলে নিয়ে যাওয়ার পর ডুব দেওয়া অবস্থায় তলিয়ে গিয়ে তাঁর মৃত্যু হয়।
ডিএসএস/১৩/অক্টোবর/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ