editor
প্রকাশিত: 7:27 PM, October 6, 2021
নিজস্ব প্রতিবেদক
চলছে বিশ্ব মাতানো ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল। এবার আইপিএল হচ্ছে দুই পর্বে। ভারতের মাটিতে অর্ধেক হওয়ার পর করোনার কারণে স্থগিত হয়ে যায়।
এরপর গত ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু দ্বিতীয় পর্ব। এরই মধ্যে প্রথম রাউন্ডের খেলা প্রায় শেষ হওয়ার পথে।
এদিকে, বিদেশের মাটিতে আইপিএল চললেও খেলাটি ঘিরে সিলেটের বিভিন্ন স্থানে প্রতিদিনই বসে জমজমাট জুয়ার আসর। দক্ষিণ সুরমার এমন একটি আসর থেকে মধ্যরাতে ঝটিকা অভিযান চালিয়ে ১৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে থানাপুলিশ।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বুধবার (৬ অক্টোবর) জানান, আইপিএল খেলাকে কেন্দ্র করে দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার বনলতা গলির আব্দুল জলিলের চা স্টলের সামনে বেশ কয়েকজন জুয়াড়ি জুয়া খেলায় মেতে ওঠেন। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- পঙ্কজ রায় (৩২), জুয়েল আহমদ অপু (২৪), নাছিম আহমদ (১৯), আকাশ মিয়া (৩২), রিপন হোসেন (৩০), আলমগীর হোসেন (৩৪), আব্দুল করিম (৩০), মো. লেবু (২৫), শফিকুল (৩৪), সফিক মোল্লা (২৯), মো. লোকমান মিয়া (৩২), কামাল হোসেন (৩৫) ও খায়রুল ইসলাম (২৩)।
গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয় বলে জানান ওসি কামরুল হাসান তালুকদার।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৬/অক্টোবর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির