editor
প্রকাশিত: 4:25 PM, November 3, 2021
গোয়াইনঘাট প্রতিনিধি::
২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ছয়টি ইউনিযন পরিষদ (ইউপি) নির্বাচন হবে। এরই লক্ষে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল। আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করছেন রিটার্নিং অফিরারের কার্যালয়ে।
মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে গোটা উপজেলা সদর ছিলো লোকে লোকারণ্য। বিশেষ করে ইউপি সদস্য ও সদস্যাদের কর্মি সমর্থকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
মঙ্গলবার মনোনয়ন দাখিলের শেষ দিনে যারা মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন- ৭ নং নন্দীরগাঁও ইউনিয়নে নৌকা প্রতীকে এস কামরুল হাসান আমিরুল,আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ ও হীরক দে। বিএনপি উক্ত নির্বাচনে না থাকলেও এই ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ শাহীন, আব্দুল ওয়াহিদ, কারান্তরীন বিএনপিনেতা জামাল উদ্দিন আহমদ ও তার সহোদর তাজ উদ্দিন।
১ নং রুস্তমপুর ইউনিয়নে নৌকা প্রতীকে হেলাল উদ্দিন, বিদ্রোহী প্রার্থী এম এ মতিন, বিএনপিনেতা আবুল কালাম আজাদ,সাহাব উদ্দিন শিহাব, হাবিবুর রহমান হাবিব, সালেহ আহমদ। ৪ নং লেঙ্গুড়া ইউনিয়নে নৌকা প্রতীকে মুজিবুর রহমান মুজিব, বিদ্রোহী প্রার্থী গোলাম কিবরিয়া রাসেল। বিএনপিনেতা মাহবুব আহমদ, গোলাম কিবরিয়া সাত্তার, আব্দুল মান্নান।
৮ নং তোয়াকুল ইউনিয়নে নৌকা প্রতীকে লোকমান উদ্দিন, বিদ্রোহী সামছুদ্দিন ও বিএনপি নেতা খালেদ আহমদ।
৬ নংফতেহপুর ইউনিয়নে নৌকা প্রতীকে নাজিম উদ্দিন,স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান চৌধুরী।
বিএনপি মিনহাজ উদ্দিন, মীর হোসেন আমির ও সোহেল আহমদ। এবং ৯ নং ডৌবাড়ি ইউনিয়নে নৌকা প্রতীকে সুবাস দাস, বিদ্রোহী প্রার্থী এম. নিজাম উদ্দিন।
২৮ নভেম্বর এই ইউনিয়নগুলোতে ভোটগ্রহণ অনুষ্টিত হবে। এরই লক্ষে গোয়াইনঘাটের এই ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৮ জন,সাধারণ সদস্য পদে ২৩৫ জন এবং মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩৮ জন প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ডে মহিলা সদস্য পদে ৬৩ জন প্রার্থী জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
রাজনৈতিক পরিচয় সূত্রে গোয়াইনঘাট উপজেলায় ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৮ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত ৬ জন, জমিয়তে উলামায়ে ইসলামের ২ জন,ইসলামি আন্দোলনের ১ জন ও স্বতন্ত্র ২৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত গোয়াইনঘাট উপজেলার ৬ টি ইউনিয়নের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাছির উদ্দীন খান, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমেদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল প্রমুখ।
২৮ নভেম্বর তৃতীয় ধাপে সারাদেশে ১ হাজার ৭০০ ইউনিয়ন পরিষদে ভোট হবে ২৮ নভেম্বর। তার মধ্যে সিলেট বিভাগের ৭৭টির মধ্যে গোয়াইনঘাটেরও ৬ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই নির্বাচন উপলক্ষ্যে ইতিপূর্বে গোয়াইনঘাটসহ সিলেটের এসব ইউনিয়নে নৌকার প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামীলীগ। বিএনপি না থাকলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে আবির্ভূত হয়েছেন অগণিত প্রার্থী। দলের মনোনয়ন বঞ্চিত হয়ে আওয়ামী লীগের একাধিক প্রার্থীও মাঠে আছেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ