editor
প্রকাশিত: 5:17 PM, September 10, 2024
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ ফের বিপর্যয় ভারতের উত্তরাখন্ডে। এবার সোনপ্রয়াগ এলাকার কেদারনাথ ধাম জাতীয় সড়কে বড়সড় ভূমিধস। যার জেরে মৃত্যু হল ৫ জন পুণ্যার্থীর। পাশাপাশি আহত হয়েছেন আরও ৩ জন। দুর্ঘটনার জেরে ওই এলাকায় অসংখ্য মানুষ আটকে পড়েছেন বলে খবর পাওয়া যায়। পুলিশ সূত্রে প্রকাশ, সোমবার (৯ সেপ্টেম্বর ) প্রবল বৃষ্টি হয়েছিল উত্তরাখন্ডের সোনপ্রয়াগ ও গৌরিকুন্ড এলাকায়। যার জেরেই সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ভূমিধস নামে পাহাড়ে। যার জেরে অবরুদ্ধ হয়ে যায় কেদারনাথ জাতীয় সড়ক। খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে নামে এসডিআরএফ। তবে আবহাওয়া অনুকূল না হওয়ায় ব্যাহত হয় উদ্ধার কাজ। সোমবার (৯ সেপ্টেম্বর ) সেখান থেকে ৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ) আরও একটি মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে ৩ জন মহিলা। মৃতরা মধ্যপ্রদেশ, গুজরাট ও নেপালের বাসিন্দা। এছাড়া আরও ৩জন আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ওই এলাকায় যারা আটকে পড়েছেন তাঁদের উদ্ধারে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।