editor

প্রকাশিত: 5:18 PM, October 3, 2021

লায়ন সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেটের বিভিন্ন কর্মসূচী পালিত

লায়ন সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেটের বিভিন্ন কর্মসূচী পালিত

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর মাসব্যাপী আন্তর্জাতিক সেবা মাস উপলক্ষে লায়ন্স ৩১৫ বি ১ এর ডিস্ট্রিক গভর্নর লায়ন শাহেনা রহমান এমজেএফ এর সিলেট সফর উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট গৃহীত বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।

রবিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ক্লাবের উদ্যোগে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিতে লায়ন ও লীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ১০টায় মানিকপীর রোডে অবস্থিত লায়ন হাসপাতালের হল রুমে সিলেট বেইজড লায়ন্স ক্লাবদের উদ্যোগে রিস্টোর হিউম্যানিটি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ৩১৫ বি ১ এর ডিস্ট্রিক গভর্নর লায়ন শাহেনা রহমান এমজেএফ। সেমিনারে তিনি বলেন, পাঠ্যপুস্তক পড়ে শুধু চাকুরী করার জন্য নয়। চাকুরী হতে হবে মানবেতার সেবার ঢেউয়ের মাধ্যমে। পরিবার সমাজ ও দেশপ্রেম জেগে রাখতে, জ্ঞান অর্জন করতে প্রতিটি ক্ষেত্রে মানবতা পুনরুদ্ধার হতে হবে। এই কোভিড-১৯ মহামারি সংকটকালে মানবতার পাল্লা কোথায় কম কোথায় বেশি তা হাড়ে হাড়ে টের পেয়েছে মানুষ। মানুষের চিন্তা চেতনা কতটা পরিবর্তন হয়েছে আর প্রবীন আর নবীন, শিক্ষার্থী আর শিক্ষক, চাকুরীজীবি তথা সেবা গ্রাহক এর মধ্যে মানবতার দরদ নিয়ে কাজ করতে পারলে সমাজের বিচ্ছেদ বাদ অনেক ক্ষেত্রে দূর হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগি অধ্যাপক ও অনুষ্ঠানের কীনোট স্পিকার প্রনব কান্তি দে। এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের চেয়ারপার্সন লায়ন হারুন আল রশিদ দিপু। দ্বিতীয় পর্বে লায়ন্স ক্লাব অব সিলেট এর প্রেসিডেন্ট লায়ন মো: মুহিতুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব সিলেটের উদ্যোগে লায়ন ফারুক রশিদ চৌধুরী মেধাবৃত্তিতে ৩ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তি বিতরণ করা হয়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ১জন অপর ২জন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। প্রত্যকে নগদ ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা পান। একজন শিশু কিডনি রোগীর অভিভাবককে নগদ ২৫ হাজার টাকা লায়ন আব্দুল হামিদ কর্তৃক লায়ন হাসপাতালের যাকাত ফান্ডে দান করা টাকা থেকে এই সাহায্য বিতরণ করা হয়। বেলা ১২টায় হাসপাতালের ২য় তলায় ক্লাবের উদ্যোগে ২৫ জনের কাছ থেকে বিভিন্ন গ্রুপের রক্ত সংগ্রহ করে লায়ন ব্লাড ব্যাংকে জমা দেওয়া হয়। এছাড়া কাজিটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। লায়ন হাসপাতালে প্রধান ফটকের কাছে স্থাপিত রিস্টোর হিউম্যানিটি শীর্ষক একটি ডিজিটাল বিলবোর্ড ডিস্ট্রিক গভর্নর উদ্বোধন করেন। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণের মোড়ক উম্মোচন করেন ডিস্ট্রিক গভর্নর।

অনুষ্ঠানের শেষ পর্বে সিলেট বেইজড লায়ন্স ক্লাবদের প্রকল্প কাজের মধ্যে মূল্যায়নের ভিত্তিতে লায়ন্স ক্লাব অব সিলেট প্রথম স্থান অধিকার করে। লায়ন আব্দুল্লাহ আল মামুন সামুনের সঞ্চালনায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, লায়ন ডিস্ট্রিক ভাইস গভর্নর লুৎফুর রহমান, লায়ন পিজিডি ডা. আজিজুর রহমান, লায়ন নাজনীন হোসেন, লায়ন আব্দুল হামিদ, লায়ন মাহবুবুল হক, লায়ন হুমায়ুন কবির।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/০৩/অক্টোবর/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির