editor
প্রকাশিত: 2:53 PM, September 14, 2024
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ চলিত মাসেই বিধানসভা নির্বাচন জম্মু ও কাশ্মীরে। তার আগেই রক্তাক্ত উপত্যকা। জঙ্গিদের সঙ্গে ভয়াবহ গুলির লড়াইয়ে শহিদ ভারতীয় সেনার ২ জওয়ান। গুরুতর আহত আরও ২।
হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। শুক্রবার ( ১৩ সেপ্টেম্বর ) রাতভর কিস্তওয়ার জেলায় জেহাদিদের সঙ্গে সংঘর্ষ চলে সেনাবাহিনীর। এখন ও জঙ্গিদের খোঁজে চলছে ব্যাপক তল্লাশি অভিযান। পাশাপাশি উত্তপ্ত হয়ে রয়েছে বারামুলাও।
সেখানে এনকাউন্টারে নিহত হয়েছে ৩ জঙ্গি। জারি রয়েছে অভিযান। ভূস্বর্গে জোর কদমে চলছে ভোটের প্রস্তুতি। আর এই নির্বাচন বানচাল করতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা।
সেনা সূত্রে প্রকাশ, ভোটমুখী কাশ্মীরে বড়সড় নাশকতার ছক কষছে জঙ্গিরা। নির্বাচন ভেস্তে দিতে তৎপর তারা। কিন্তু সেই ছক ধরে ফেলেছে গোয়েন্দা সংস্থাগুলো। শুক্রবার (১৩ সেপ্টেম্বর ) খবর মেলে কিস্তওয়ার জেলায় লুকিয়ে রয়েছে জেহাদিরা। তারপরই যৌথ অভিযানে নামে সেনা ও কাশ্মীর পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় চিরুনি তল্লাশি। জানা যায়, জওয়ানদের দেখে জঙ্গলের দিক থেকে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। তখনই ৪ জওয়ান গুলিবিদ্ধ হন। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ২ জনের মৃত্যু হয়। বাকি ২ জনকে প্রাথমিক চিকিৎসার পর আকাশ পথে সেনা হাসপাতালে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। সেনার তরফে জানানো হয়, কিস্তওয়ারে জঙ্গিদের নিকেশ করতে গিয়ে শহিদ হয়েছেন জুনিয়র কমিশনড অফিসার বিপন কুমার এবং অরবিন্দ সিংহ।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।