editor
প্রকাশিত: 4:26 PM, October 12, 2021
জাফলংয় প্রতিনিধি::
জাফলংয়ের পাথর ও বালুখেকো ফয়জুলের নেতৃত্বে নির্বিচারে বালু ও পাথর লুটপাট বন্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন নয়াবস্তি গ্রামের বাসিন্দা আব্দুল মুতলিব। স্মারকলিপিতে তিনি উল্লেখ করেন-পাথরখেকো চক্রের মুল হোতা ফয়জুল ইসলাম ওরপে বিশ্বনাথী ফয়জুল, সুভাস দাস, স্থানীয় আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান ও স্থানীয় চেয়ারম্যান পরিবারের জামাই ইমরান হোসেন সুমন ওরপে জামাই সুমন মিলে এবার জাফলংকে ধ্বংসের প্রক্রিয়ায় মেতে উঠেছে। তারা গত চার মাসে অন্তত ২০ কোটি টাকার বালু লুট করেছে বলে দাবি করেন আব্দুল মতলিব।
মঙ্গলবার সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দেওয়া স্মারকলিপিতে তিনি এ দাবি করেন। স্মারকলিপিতে তিনি জানান- জাফলংয়ের নয়াবস্তি গ্রামের আলিম উদ্দিন স্মারকলিপি দিয়ে বিষয়টি অবগত করেছিলেন। এছাড়া সিলেটের দুটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পাথর ও বালু লুটপাট বন্ধের দাবি জানানো হয়েছিলো। এরপরও ওই বালুখেকো চক্র বাংলাবাজার থেকে পাচঁসেওতি এলাকা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় নির্বিচারে বালু উত্তোলন অব্যাহত রেখেছে। এছাড়া- স্থানীয় বিট পুলিশের সহযোগিতায় রাতের আধারে জাফলং ইসিএ জোন এলাকা থেকে কুখ্যাত পাথরখেকো সিন্ডিকেটের মুল হোতা ফয়জুল ইসলাম ওরপে বিশ্বনাথী ফয়জুলের নেতৃত্বে সুভাস, মুজিব ও সুমন বালু উত্তোলন অব্যাহত রেখেছে।
স্মারকলিপিতে তিনি জানান- ছাতকের আলাউদ্দিন ও বিশ্বনাথের ফয়জুল সিলেট জেলার কুখ্যাত ও বালু পাথরখেকো চক্র। ওরা পরিবেশ বিনষ্টকারী। প্রায় ১০ বছর আগে তারা কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে যন্ত্রদানব বোমা মেশিন দিয়ে পাথর লুটপাট করতে চাইছিলো। ওই সময় ভোলাগঞ্জের সচেতন মানুষ তাদের কর্মকান্ডে ক্ষুব্ধ হয়ে তাড়িয়ে দিলে বোমা মেশিন নিয়ে তারা জাফলংয়ে এসে আশ্রয় নেয়। এরপর থেকে জাফলংয়ের ‘অঘোষিত শাসক’ হয়ে গেছে ফয়জুল ইসলাম ওরপে বিশ্বনাথী ফয়জুল। তার বিতর্কিত কর্মকা-ের কারনেই এখন জাফলংয়ে অশান্তি বিরাজ করছে। জাফলং-বাংলাবাজার হয়ে পাচঁসেওতী বাজার পর্যন্ত এবার যে বালু লুটপাট করা হয়েছে তার নেপথ্যে নায়ক বিশ্বনাথী ফয়জুল।
তিনি জানান- এলাকার এমপি, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন নয়াবস্তি গ্রামের আলীম উদ্দিন ও তার পিতা বীর মুক্তিযোদ্ধা ইনসান আলী। মন্ত্রী নিজেও জাফলংয়ের অবৈধ বালু ও পাথর লুটপাট বন্ধের নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু গোয়াইনঘাটের প্রশাসনের তরফ থেকে এ ব্যাপারে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহন করা হয়নি- যা অত্যন্ত দু:খজনক। বরং স্থানীয় প্রশাসনের সহযোগিতা পাথর ও বালু খেকো আরো বেপরোয়া হয়ে উঠেছে। এদিকে- গত সোমবার রাত থেকে জাফলংয়ের ইসিএ জোন এলাকায় ফের বালু লুটপাট চালাচ্ছে বলে স্মারকলিপিতে অভিযোগ করেন আব্দুল মতলিব।
ডিএসএস/১২/অক্টোবর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির