editor

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২১

অবৈধভাবে বালু উত্তোলনে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলনে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

6

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
কোম্পানীগঞ্জের ধলাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন এবং চাঁদাবাজির বিরুদ্ধে উপজেলা প্রশাসন টাস্কফোর্স ও মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানা করলেও আমলে নিচ্ছে না জায়গার মালিকানা দাবি করা বালু খেকো সিন্ডিকেট। প্রতিদিন প্রায় দুই-আড়াইশ বলগেট দিয়ে লিজ বহির্ভূত এসব জায়গা থেকে বালু উত্তোলনের ফলে নদী ভাঙ্গনের ঝুঁকিতে পড়েছে ঢালার পাড় ও ইসলামগঞ্জ বাজার এলাকা।

পুলিশ সার্বক্ষণিক নদীতে টহল দিলেও তাদের চোখ ফাঁকি দিয়ে চলছে অবৈধভাবে বালু উত্তোলন ও চাঁদাবাজি।

2

অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করছে আজ শনিবার। অভিযানে সাড়ে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।

5

শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ধলাই নদীর ঢালারপাড় এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন আচার্যের নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়। অভিযানে ১১টি নৌকা জব্দ করে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা করে মোট ৫ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

1

অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারি কমিশন মুসা নাসের চৌধুরী, থানার ওসি কেএম নজরুল ও পুলিশের ফোর্স।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য বলেন, লিজ বহির্ভূত জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমরা অতীতেও জিরো টলারেন্সে ছিলাম এখনো আছি। নদী থেকে অবৈধ পন্থায় কেউ ফায়দা হাছিল করতে পারবে না। সে বিষয়ে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। এখন থেকে ঢালার পাড় এলাকায় পুলিশ ডিউটিতে থাকবে।

ডিএসএস/০৩/জুলাই/২০২১/রেদওয়ান

6

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

1 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং

সিলেটে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের

সিলেটে শেষ মুহূর্তে তুঙ্গে প্রচার নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের

1 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

সিলেটে ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, তদন্তে পুলিশ

6 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ

3 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

‘বিজয়ের দোরগোড়ায় আরিফ’

6 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।

সিলেটে ভোটের মাঠে রেকর্ড গড়তে যাচ্ছেন খন্দকার মুক্তাদির

সিলেটে ভোটের মাঠে রেকর্ড গড়তে যাচ্ছেন খন্দকার মুক্তাদির

6 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল

১৬ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল

১৬ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল

1 সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লিফলেট

হারিছ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় শীতবস্ত্র বিতরণ

হারিছ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় শীতবস্ত্র বিতরণ

1 শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করছেন আলহাজ্ব মরহুম হারিছ চৌধুরী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। আলহাজ্ব মরহুম হারিছ চৌধুরী বিএনপির

1
2