editor
প্রকাশিত: 5:27 PM, July 10, 2021
নিজস্ব প্রতিবেদক
গত বছর করোনা কালীন কঠিন পরিস্থিতিতে খাদ্য ও বস্ত্র সহোযোগিতা করে সবার মন জয় করেছে “মানবতার ঘর” সিলেট। জানা যায় তারা এই পর্যন্ত সহস্রাধিক পরিবারকে সহোযোগিতা করেছেন খাদ্য ও বস্ত্র দিয়ে। এবারো এমন সহযোগিতা সহ এক চিকিৎসা বিষয়ক ব্যতিক্রমী আয়োজন করেছেন ক্যান্সার রোগীর পাশে মানবতার ঘর সিলেট এই শ্লোগানে। ইন্ডিয়ার বিখ্যাত ক্যান্সার হসপিটাল হেলথ কেয়ার গ্লোবাল (এইচসিজি) এর সাথে তাদের এ চুক্তি হয়। মানবতার কল্যানে দাতব্য সেবা দেওয়ার স্বার্থে বিশেষজ্ঞ সব ডাক্তারের সাথে এপয়েন্টমেন্ট ব্যবস্থা ও পরামর্শ সম্পূর্ণ বীনামূল্যে। বর্তমান করোনা পরিস্থিতির কারনে অনেকেই উন্নত সাস্থ্য সেবা নিতে ভারত যাওয়ার ইচ্ছে থাকলেও যাওয়া সম্ভব হচ্ছেনা বলে আপাতত টেলিমেডিসিন ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মাসে অন্তত দুই বার সরাসরি ইন্ডিয়ার বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর ব্যবস্থা করা হবে।
জানা যায় এ বিষয়ে তারা স্বাস্থ্য সেবা বিষয়ক নতুন প্রকল্পের অভিষেক অনুষ্ঠানেরও অফিসিয়াল সিদ্ধান্ত নেন। কিন্তু লকডাউন ও বর্তমান পরিস্থিতির কারনে আপাতত স্থগিত রেখে তারা স্বল্প আকারে নগরীর দুটি স্থানে বিলবোর্ড স্থাপন ও সোশ্যাল মিডিয়া প্রচার মাধ্যমে শুরু করেছেন। তারা জানান পরবর্তিতে পরিস্থিতিতি স্বাভাবিক হলে বিভিন্ন গণমাধ্যম ও বিশিষ্ট ব্যক্তীবর্গ সহ আইনশৃঙ্খলা বাহীনীর বিশেষ উপস্থিতিতে এ সেবার বিষয়ে অভিষেক অনুষ্ঠান করা হবে। এর প্রেক্ষিতে বর্তমানে সংশ্লিষ্ট বিষয়ে সেবা পেতে এপয়েন্টমেন্ট নিতে এই নাম্বারে ০১৩২২২৯৮৫৫৫ এবং বিশেষ দরকার হলে ০১৭১৬৫৪৩১০৯,০১৭১১৩৯৯১০৯ এই নাম্বারে সকাল ১০:৩০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত (শুক্রবার বন্ধ) ফোন করে এপয়েন্টমেন্ট এর জন্য বল্লে তার এপয়েন্টমেন্ট নিশ্চিত করা হবে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ