editor
প্রকাশিত: 3:50 PM, July 17, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ধারণক্ষমতার বেশি রোগী ভর্তি রয়েছেন। রোগীদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন এ হাসপাতালের চিকিৎসকরা।
ঝুঁকি থাকা সত্ত্বেও বাড়তি রোগীর কারণে এক ক্যাবিনে রাখতে হচ্ছে একাধিক করোনা রোগীকে।
শামসুদ্দিন হাসপাতাল সূত্র জানায়, শনিবার (১৭ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ১০৫ জন রোগী। আর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন ১৫ জন রোগী।
হাসপাতালের চিকিৎসকরা বলছেন, সিলেটের করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। সকলকে সচেতনতার মাধ্যমে বর্তমান ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
শামসুদ্দিন হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. নাফি মাহদি বলেন, রোগীর চাপ অনেক বেড়েছে। ধারণক্ষমতার বেশি রোগী বর্তমানে ভর্তি রয়েছেন। ক্যাবিনে একই পরিবারের দুজন রোগী থাকছেন। বাধ্য হয়েই এমনটা করতে হচ্ছে।
তিনি আরও বলেন, সামনে ঈদ। তারমধ্যে সিলেটের করোনা পরিস্থিতি ভয়ংকর হচ্ছে। সকলকে সচেতন হতে হবে। নয়তো পরিস্থিতি আরও বেশি খারাপ হতে পারে।
তবে হাসপাতালটিতে অক্সিজেনের কেনো ঘাটতি নেই উল্লেখ করে ডা. নাফি মাহদি বলেন, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সাপোর্ট রয়েছে।
ডিএসএস /১৭ জুলাই ২০২১ / রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ