editor

প্রকাশিত: 6:42 PM, July 18, 2021

অচল নোটের শ্রেডেড টুকরাসমুহ অপসারণে বাংলাদেশ ব্যাংক ও সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

অচল নোটের শ্রেডেড টুকরাসমুহ অপসারণে বাংলাদেশ ব্যাংক ও সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
অচল নোটের শ্রেডেড টুকরাসমূহ পৌরবর্জ্য হিসেবে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নির্ধারিত ময়লা ফেলার স্থানে (ভাগাড়ে) অপসারণের বিষয়ে বাংলাদেশ ব্যাংক, সিলেট ও সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল ১৮ জুলাই (রোববার) সিটি কর্পোরেশনের হলরুমে মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম এবং সিলেট সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী অচল টাকার শ্রেডেড টুকরাসমুহ সর্বোচ্চ গুরুত্ব ও সতর্কতার সাথে পরিবহণ এবং ময়লার ভাগাড়ে ফেলে লেভেলার মেশিন দিয়ে ময়লার সাথে ভালভাবে মিশাতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রাক্কালে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম বলেন পরিবেশ অধিদপ্তরের নির্দেশনার প্রেক্ষিতে পরিবেশ দূষণ রোধকল্পে বাংলাদেশ ব্যাংক বাতিল নোট পুড়িয়ে ধ্বংসকরণের পরিবর্তে তা বিনষ্টকরণে শ্রেডেড পদ্ধতি (ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় পরিণত করা) অনুসরণ করে আসছে। প্রতিনিয়ত শ্রেডিং কার্যক্রম পরিচালনা করায় বাংলাদেশ ব্যাংকে শ্রেডেড টুকরাসমূহ বস্তাবন্দি অবস্থায় স্তুপাকারে জমা হয়ে থাকায় জায়গার সংকুলান হচ্ছে না। এজন্য উক্ত শ্রেডেড টুকরাসমূহ পৌরবর্জ্য হিসেবে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নির্ধারিত ময়লা ফেলার স্থানে (ভাগাড়ে) অপসারণের জন্য বাংলাদেশ ব্যাংক, সিলেট ও সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হচ্ছে। উক্ত সমঝোতা স্মারকের আলোকে প্রতি মাসে একদিন বাংলাদেশ ব্যাংক, সিলেট চত্বর হতে সিলেট সিটি কর্পোরেশন এর নির্ধারিত পরিবহনে নোটের ক্ষুদ্র ক্ষুদ্র শ্রেডেড টুকরাসমূহকে পৌরবর্জ্য হিসেবে হস্তান্তর করা হবে। সিটি কর্পোরেশন এর নির্ধারিত ময়লা ফেলার স্থানে নোটের শ্রেডেড টুকরাসমূহ ফেলার বিষয়টি নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক, সিলেট এর দুজন কর্মকর্তা এবং সিলেট সিটি কর্পোরেশন এর একজন কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দলের উপস্থিতিতে শ্রেডেড নোটের টুকরাসমূহ ভাগাড়ে ফেলে লেভেলার মেশিন দিয়ে অন্যান্য ময়লার সাথে মিশিয়ে দেয়া হবে।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডিজিএম(প্রশাসন) খালেদ আহমদ, ডিজিএম(ব্যাংকিং) মোঃ আমিনুল ইসলাম, ডিজিএম(ডিবিআই) মোঃ জাবেদ আহমদ, যুগ্মব্যবস্থাপক(কারেন্সী) মোঃ জামাল উদ্দিন চৌধুরী এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোঃ হানিফুর রহমান উপস্থিত ছিলেন।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৮জুলাই/২০২১/রেদওয়ান

 

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ