editor

প্রকাশিত: 7:13 PM, July 19, 2021

সিলেটে বিআরডিবি প্রণোদনা ঋণ বিতরণ শুরু

সিলেটে বিআরডিবি প্রণোদনা ঋণ বিতরণ শুরু

নিজস্ব প্রতিনিধি
কোভিড-১৯-এর প্রভাবে ক্ষতিগ্রস্থ সিলেটের ১৪ জন মনিপুরি পল্লী উদ্যোক্তাকে ২২ লাখ টাকা প্রদানের মাধ্যমে সিলেটে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-র প্রণোদনা ঋণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ১৯ জুলাই নগরীর মির্জাজাঙ্গাল মনিপুরি রাজবাড়ি পূজা মন্ডপে আয়োজিত অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ঋণের টাকা হস্তান্তর করা হয়। সিলেট মহানগর আওয়ামীলীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন। এর মাধ্যমে সিলেটে বিআরডিবি’র ৫ কোটি টাকা ঋণ বিতরণের কার্যক্রম শুরু হলো। বিআরডিবি সিলেটের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সিলেট সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: নজরুল ইসলামের পরিচালনায় উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন লৈকন দেবী ও সান্তনা দেবী।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামীলীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে দেশের ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে দ্রুত স্বাভাবিক করতে সম্মিলিতভাবে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। করোনা সংকটকালীন সময়ে উন্নত বিশ্বের দেশ যখন হিমশিম খাচ্ছে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত টিকা দানের ব্যবস্থাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। আমাদের মূল শক্তি গ্রামীণ জনশক্তিকে বাঁচিয়ে ও সচল রাখতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে তার মধ্যে আজকের ঋণ বিতরণ একটি মহৎ উদ্যোগ। তিনি কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় বিআরডিবি প্রদত্ত ঋণ সঠিকভাবে কাজে লাগানোর জন্যে সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানান।

সভাপতির বক্তব্যে বিআরডিবি সিলেটের উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন সিলেটের ব্র্যান্ডিং হচ্ছে পর্যটন, এই পর্যটন এলাকায় মনিপুরি উদ্যোক্তাদের বিভিন্ন উপকরণ বিক্রির মাধ্যমে সিলেটের সুনাম সম্প্রসারিত হচ্ছে। এই খাত যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে জন্য এই প্রয়াস।

সিলেটে মনিপুরি রাজবাড়ি মহিলা সমিতির ১৪ জন উদ্যোক্তার মধ্যে ১১জন উদ্যোক্তাকে এক লক্ষ টাকা করে, ২ জনকে চার লক্ষ টাকা এবং ১ জনকে তিন লক্ষ টাকা করে দুই বছর মেয়াদে ৪% সুদে ঋণ প্রদান করা হয়।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৯জুলাই/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ