editor
প্রকাশিত: 4:34 PM, August 10, 2021
নিজস্ব প্রতিবেদক
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে সিলেট মহানগর যুবলীগ একের পর এক মানবিক কাজ করে অসহায় মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। ২৪ ঘন্টাই সিলেটের শহর ও শহরতলির মানুষকে ফ্রি অক্সিজেন সেবা দিয়ে চলেছেন তারা।
আজ মঙ্গলবার (১০ আগস্ট) এ ধারাবহিকতায় সিলেটের মিরাবাজার এলাকা থেকে করোনা আক্রান্ত পিয়ারা বেগম নামক মুমুর্ষ রোগীর এক আত্মীয় সোহেল হটলাইনে ফোন দেওয়ার মাত্রই সিলেট মহানগর যুবলীগ ফ্রি অক্সিজেন সেবা পৌছে দেয়।
এ অবদানের স্বীকৃতিস্বরূপ কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দের হাত থেকে উপহার হিসেবে ৫টি অক্সিজেন সিলিন্ডার পেয়েছে সিলেট মহানগর যুবলীগ। এরই ধারাবাহিকতায় সিলেটের যে কোন প্রান্ত থেকে হটলাইনে ফোন পাওয়া মাত্রই ছুটে চলেছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার সহ যুবলীগের নেতৃবৃন্দ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মহামারি শুরুর পর থেকে সিলেট মহানগর যুবলীগ একের পর এক মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানীত চেয়ারম্যান মানবিক যুবনেতা শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের আহ্বানে সিলেট মহানগর যুবলীগ সিলেটের বিভিন্ন স্তরের মানুষের মাঝে সেবা দিয়ে যাচ্ছে। দেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধ্যমত মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ।
সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, আমরা ফ্রি অক্সিজেন সেবার চালু পর থেকে সিলেটসহ সিলেটের গ্রামাঞ্চলের মানুষও এ সেবা গ্রহণ করে যাচ্ছে। আমাদের হটলাইনে ফোন পাওয়া মাত্রই আমরা ও আমাদের টিম নিয়ে ছুটে চলি করোনা মুমুর্ষ রোগীর পাশে। এ ধরনের মানবিক কাজে দেশের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত। তাই আসুন আমরা সবাই মিলে করোনা মোকাবেলায় একযোগে কাজ করে দেশের অসহায় মানুষকে সেবা দিয়ে যাই।
ফ্রি অক্সিজেন সেবা প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগ নেতা কামরানুল হক শিপু, আলী হোসেন, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, আকিল আহমদ প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১০/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ