editor

প্রকাশিত: 7:34 PM, August 15, 2021

জাতীয় শোক দিবসে কানাইঘাটে দুঃস্থদের মাঝে বিজিবি-১৯ ব্যাটেলিয়ানের খাদ্য সামগ্রী বিতরণ

জাতীয় শোক দিবসে কানাইঘাটে দুঃস্থদের মাঝে বিজিবি-১৯ ব্যাটেলিয়ানের খাদ্য সামগ্রী বিতরণ

কানাইঘাট প্রতিনিধিঃ
১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ (বর্ডারগার্ড) বিজিবি সিলেট সেক্টরের অধিনস্থ জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়ানের উদ্যোগে কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরইঘাট এলাকায় গরিব ও দুঃস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে।  রবিবার সকাল সাড়ে ১১টায় সুরইঘাট বিজিবি ক্যাম্পের সার্বিক তথ্যাবধানে শোক দিবস উপলক্ষ্যে অর্ধ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেন বিজিবি’র জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফট্যানেল কর্নেল সুহেল আহমদ পিএসসি। খাদ্য সামগ্রী বিতরন কালে গণ মাধ্যম কর্মীদের তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষ্যে ১৯ ব্যাটালিয়ান বিজিবি নিজস্ব অর্থায়নে দুঃস্থদের মধ্যে আমাদের সাধ্য অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরন করেছি। বিজিবি সীমান্ত এলাকার নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি চোরাচালান প্রতিরোধ সহ দেশের যে কোন দূর্যোগ সময়ে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি দেশ উপহার দিয়েছেন। তার আদর্শকে লালন করে শোককে শক্তিতে পরিণত করে সবাইকে দেশের জন্য কাজ করার আহ্বান করেন লেফট্যানেল কর্নেল সুহেল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মনছুর আলী সহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, চিনি, ভৈজ্য তেল সহ প্রতিটি প্যাকেটে ছিল সাড়ে কেজি করে খাদ্য সামগ্রী। তিনি বিজিবির প্রতিটি কর্মকান্ডে ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় সাংবাদিকরা সহযোগীতা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/১৫/আগষ্ট/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ