editor
প্রকাশিত: 9:05 PM, August 22, 2021

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেটে সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
বিকল্প ব্যবস্থায় শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সিলেটে সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট সিলেট জেলা। রোববার (২২ আগস্ট) বিকেল চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক সাদিয়া নওশীন তাসনিমের সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট মহানগরের শিক্ষা ও গবেষণা সম্পাদক নাহিদ হাসান প্রান্তিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. নাবিল এইচ, ছাত্র ফ্রন্ট নেতা নিশাত সানি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘গত দেড় বছর ধরে করোনার কারণে দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে করে শিক্ষার্থীদের জীবন থমকে আছে। অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে। তবে এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কোনো রোডম্যাপ সরকারের নেই। শিক্ষার্থীদের টিকার আওতায়ও আনতে পারেনি সরকার। এই অবস্থায় বিকল্প অবস্থায় শিক্ষার্থীদের টিকা দিয়ে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাচ্ছি আমরা।’
তারা আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীদের কাছে বেতন-ফি আদায় করা হচ্ছে। যা অযৌক্তিক ও অমানবিক। আমরা এর তীব্র নিন্দা জানাই। অবিলম্বে তা বন্ধ করতে হবে।
করোনা প্রতিরোধে, দেশের মানুষের স্বাস্থ্য সুবিধা নিশ্চিতে এবং টিকা সংগ্রহ, উৎপাদন ও প্রদানে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে দাবি করে বক্তারা দেশের সব নাগরিককে দ্রুত টিকা দেওয়ার আহ্বান জানান।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২২/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ