editor
প্রকাশিত: 6:29 PM, August 23, 2021

কোন অপকৌশলই লাঙ্গলের গণজোয়ার থামাতে পারবেনা - আতিক
সিলেট ৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, কোন অপকৌশলই লাঙ্গলের গণজোয়ার থামাতে পারবেনা। লাঙ্গলের পক্ষে এবার সাধারণ মানুষ জেগে উঠেছে। হুমকি ধমকি মানুষ ভয় পায়না, ভোট চোরদের প্রতিহত করতে এবার কেন্দ্র পাহারা দেবেন সাধারণ জনগণ। মানুষ এবার দলমত ভুলে লাঙ্গলকে বিজয়ী করতে চায়। মানুষের এই গণজোয়ার ঠেকাতে যত ষড়যন্ত্রই করা হোকনা কেন তা কাজে আসবেনা। আতিক আরো বলেন, সাধারণ মানুষের জন্য আমি দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছি। মানুষ এবার আমাকে তাদের ভালবাসা দিয়ে বিজয়ী করতে চান। রোববার রাতে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের নিজ জালালপুর, কুচাই ও লালাবাজার এলাকায় পৃথক পৃথক মতবিনিময় সভায় আতিক এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়া, সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান হাবীব মইন, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় যুগ্ন আহ্বায়ক আলতাফুর রহমান আলতাফ, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শাহ আলম, বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আব্দুর রহিম, মোগলাবাজার থানা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ছানাউল হক ছানা, জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহ হাবিবুর রহমান ছুফন, সেক্রেটারী ময়নুল ইসলাম মিলন, দক্ষিণ সুরমা উপজেলা যুবসংহতির আহবায়ক আখতার হোসাইন সদস্য সচিব বুলবুল আহমদ, জাতীয় পার্টি নেতা সাহিদ আহমদ প্রমুখ। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৩/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১