editor
প্রকাশিত: 7:00 PM, August 23, 2021

মানবতার সেবায় কাজ করার মূল চালিকা শক্তি হচ্ছে দক্ষ ও প্রশিক্ষিত যুব রেড ক্রিসেন্ট এর সদস্যরা
নিজস্ব প্রতিবেদক
রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতায় সেবায় কাজ করে। মানবতার সেবায় কাজ করার মূল চালিকা শক্তি হচ্ছে দক্ষ ও প্রশিক্ষিত যুব রেড ক্রিসেন্ট এর সদস্যরা। যেকোনো দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। দক্ষ এবং নিবেদিত প্রাণ যুব স্বেচ্ছাসেবক দুর্যোগকালীন সময়ে প্রথম সাড়াদানকারী হিসেবে কাজ করে বিভিন্ন দূর্যোগকালীন সময়ে তাদের দক্ষতা দেখিয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে,পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহযোগিতায় আইসিআরসি সাপোর্টেড সাংগঠনিক উন্নয়ন (ওডি) প্রকল্পের আওতায় ০৬ দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা এবং সন্ধান ও উদ্ধার প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
সোমবার ২৩ আগস্ট সকালে রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের সম্মেলন কক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণ উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র ব্যবস্থাপনা পর্ষদ এর সম্মানিত সদস্য আব্দুল জব্বার জলিল। সিলেট যুব রেড ক্রিসেন্ট কোভিড-১৯ সমন্বয়ক ও ট্রেইনার মোহাম্মদ নাজিম খানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র জাতীয় সদর দপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক সায়মা ফেরদৌসী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যকরী পরিষদ সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সোয়েব আহমদ, সিলেট ইউনিটের উপ পরিচালক ও ইউএলও আব্দুস সালাম, রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের উপ-পরিচালক ও প্রশিক্ষণ সমন্বয়কারী তরুণ কান্তি সাহা, সিলেট যুব রেড ক্রিসেন্ট এর সাবেক যুব প্রধান আমিনুল ইসলাম।
যুব সদস্য আবু জাকেরিন এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সদর দপ্তরের পিএমইআর অফিসার মোঃ নেওয়াজ শরীফ, প্রোজেক্ট অফিসার মোঃ রাকিবুল আলম রাব্বি, প্রশিক্ষক মোঃ মুমিনুল ইসলাম, সিলেট যুব রেড ক্রিসেন্ট এর বর্তমান যুব প্রধান শাহানূর চৌধুরী সাথী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি’র ব্যবস্থাপনা পর্ষদ এর সম্মানিত সদস্য আব্দুল জব্বার জলিল বলেন রেড ক্রিসেন্ট সোসাইটি আত্বমানবতার সেবায় কাজ করে যে কোন দূর্যোগে অসহায় মানুষের পাশে প্রথম যারা এগিয়ে আসে তারা হচ্ছেন রেড ক্রিসেন্ট সোসাইটি। দেশে করোনা সংক্রমনের প্রথম পর্য্যায় থেকে যুব রেডক্রিসেন্ট সদস্যরা যে ভাবে মানুষের পাশে এসে দাড়িয়েছিলো তা দেশের মানুষ চিরদিন স্মরন রাখবে।তিনি যুব রেড ক্রিসেন্ট সদস্যদের ৬দিনব্যাপী প্রশিক্ষন মনযোগসহকারে গ্রহন করার আহবান জানিয়ে বলেন প্রশিক্ষনলব্ধঞ্জান কাজে লাগানোর মাধ্যমে নিজে ব্যক্তিগতভাবে যেভাবে উপকৃত হওয়া যায় তেমনি দূর্যোগকালীন সময়ে মানুষের উপকার করা যায় সমাজ ও দেশ উপকৃত হয়।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল বলেন, রেডক্রিসেন্টের প্রান যুব রেডক্রিসেন্টের সদস্যরা। সিলেট হচ্ছে ভুমিকম্পও বন্যার ঝুকিপূন্য এলাকা এজন্য যুব রেডক্রিসেন্ট সদস্যদের প্রশিক্ষন কালীন সময়কে কাজে লাগানোর মাধ্যমে প্রশিক্ষনলব্ধঞ্জান যে কোন দূর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তÍত থাকার আহবান জানান।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৩/আগষ্ট/২০২১/রেদওয়ান
“গণমুখী সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থার জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ো”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনের অন্যতম অগ্রসেনানী শহীদ ডা. শামসুল আলম খান
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১