editor
প্রকাশিত: 8:14 PM, August 24, 2021

বালাগঞ্জের বিভিন্ন স্থানে মতবিনিময় সভা নিজের সবকিছু ত্যাগ করে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছি : শফি এ চৌধুরী
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, বালাগঞ্জ সদর ইউনিয়নের একাংশের লোক বড় বাঘা নদীতে একটি ব্রীজ না থাকার কারণে চরম দূর্ভোগ পোহাচ্ছেন। আমি যদি নির্বাচিত হই ইনশাআল্লাহ এই দূর্ভোগের অবসান করবো। বছরের পর বছর ধরে বর্তমান সরকার ক্ষমতাসীন, কিন্তু এই বড়ভাগা নদীর ব্রীজটি এখনো বাস্তবায়ন হয়নি। এটা দুঃখজনক। বর্তমান উপ-নির্বাচনে আবার আওয়ামীলীগের প্রার্থী এবং অন্য জাতীয় পার্টির অপর প্রার্থী প্রচার চালিয়ে যাচ্ছে যে, বড় ভাগা নদীতে ব্রীজ করে দিবেন, তাহলে এতোদিন তারা কোথায় ছিলেন? নির্বাচন আসলে মানুষের কাছে এসে ভাওতাবাজী করে সাধারণ মানুষের নেওয়ার চেষ্টা করেন। আমি এসব বিশ্বাস করি না। আমি কাজের মানুষ, মানুষের কাজ করতে আগ্রহী। এজন্য নিজের সব কিছু ত্যাগ করে সাধারণ মানুষের সেবা করার জন্য নির্বাচনে এসে দাঁড়িয়েছি। দীর্ঘদিন বিএনপির সংসদ সদস্য ছিলাম। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জের অনেক উন্নয়ন করেছি, যা এখনও দৃশ্যমান। আপনাদের সমর্থন নিয়ে আবার যদি নির্বাচনে নির্বাচিত হতে পারি, তবে ইনশাআল্লাহ আমার অসম্পূর্ণ সব উন্নয়ন কাজ সম্পন্ন করবো।
তিনি বলেন, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের মানুষ। দীর্ঘ দিন ধরে গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। অথচ এই এলাকার উপর দিয়ে দেশের বিভিন্ন স্থানে এই গ্যাসের লাইন সরবরাহ করা হয়েছে। আমার নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম হচ্ছে এই তিন উপজেলার ঘরে ঘরে গ্যাস সুবিধা পৌছে দেওয়া। নির্বাচিত হলে ইনশাআল্লাহ সেবা বাস্তবায়ন হবে।
তিনি মঙ্গলবার (২৪ আগস্ট) আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বালাগঞ্জের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে এসব কথা বলেন।
তিনি প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলার চানপুর বাজারে, ধনারাম বাজারে, বড়গাং বাজারে, বালাগঞ্জ উপজেলা সদরে এবং বড় ভাগা নদী তীরবর্তী সিরিয়া গ্রামে এসব মতবিনিময় ও গণংযোগ করেন।
এসময় তার সাথে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজ সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৪/আগষ্ট/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ