editor
প্রকাশিত: 3:31 PM, April 22, 2021
নিজস্ব প্রতিবেদক
সরকারঘোষিত কঠোর লকডাউনের আটদিনে মানুষকে আইন মানাতে সচেষ্ট ছিল সিলেট জেলা প্রশাসন ও পুলিশ। এই ক’দিনে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলায় জরিমানা গুনতে হয়েছে কয়েকশ মানুষকে। যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়ার পাশাপাশি অসংখ্য গাড়ি জব্দ করা হয়। সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (জেএম শাখা) মো. জাহাঙ্গীর আলম বলেন, লকডাউনের গেলো এক সপ্তাহে সিলেটে ৫৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ২৭৭ জনের বিরুদ্ধে দেওয়া মামলার বিপরীতে দুই লাখ ৩৩ হাজার ৮৯০ টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি মানাতে অভিযান অব্যাহত রাখা হবে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের বলেন, সরকারঘোষিত লকডাউনের আটদিনে মহানগরীর ছয় থানাপুলিশের অভিযানে ২৪৭টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়েছে। জব্দ করা হয়েছে ৩৮০টি গাড়ি।
এছাড়াও নগরের ছয় থানা এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৮৭ জনের বিরুদ্ধে ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছে। এরমধ্যে দক্ষিণ সুরমা থানা এলাকায় ১১টি মামলায় ৮ হাজার টাকা, শাহপরান থানা এলাকায় ২ হাজার ৬০০ টাকা এবং মোগলাবাজার থানায় ৩ জনকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা ২০টি গাড়িতে প্রসিকিউশন এবং ৬টি গাড়ি রেকারিং করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার বলেন, লকডাউন চলাকালে জরুরি প্রয়োজন ছাড়া যানবাহন নিয়ে বের হওয়ায় এবং রেজিস্ট্রেশনের কাগজপত্র না থাকায় ২৪৭টি গাড়ির উপর মামলা দেওয়া হয়েছে। একই সঙ্গে এই সাত দিনে ৩৮০টি গাড়ি জব্দ করা হয়েছে। লকডাউন এক সপ্তাহ বাড়ায় অভিযান অব্যাহত রাখা হবে।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়