editor

প্রকাশিত: 1:14 AM, September 27, 2021

রাতারগুলে ফখর মেম্বারের চাঁদাবাজি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ দাবি

রাতারগুলে ফখর মেম্বারের চাঁদাবাজি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ দাবি

রাতারগুলে ফখর মেম্বারের চাঁদাবাজি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ দাবি

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের রাতারগুল সোয়াম ফরেস্ট খেওয়াঘাটে চাঁদাবাজির গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ ঘাটের চাঁদাবাজ ইউপি মেম্বার ফখর উদ্দিন তার সহযোগী চক্রের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবওে দাখিলকৃত পৃথক আবেদনে এ দাবি জানানো হয়। আবেদনে অভিযোগ করা হয়, সিলেটের গোয়াইনঘাট থানাধীন রাতারগুল সোয়াম্প ফরেস্ট মাঝেরঘাটে নৌকা দিয়ে পর্যটকদের বহন করে জীবন জীবিকা নির্বাহ করেন প্রায় অর্ধশত মাঝি। ওই এলাকার ইউপি মেম্বার ফখর উদ্দিন এর নেতৃত্বে একটি চাঁদাবাদ সন্ত্রাসী চক্র ঘাটের প্রত্যেক নৌকার মাঝির কাছে ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তারা নৌকা চালাতে ও পর্যটকদের বহন করতে দেবে না বলে হুমকি দিতে থাকে। গত ১৭ সেপ্টেম্বর মেম্বার ফখর উদ্দিনের নেতৃত্বে তার দলীয় সন্ত্রাসীগন সশস্ত্র অবস্থায় নৌকা ঘাটে জমায়েত হয়ে মাঝিদের কাছে আবারো ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তারা নৌকার মাঝিদেরকে মারপিট করে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে ফুলা জখম করে এবং আগত পর্যকদের পর্যটন স্পটে যেতে বাঁধা সৃষ্টি করে। পাশপাশি তাদের হত্যাসহ নানা হুমকি ধমকি প্রদান করে। ফলে দিনমজুর মাঝিরা চরম পর্যটকদের বহন করতে না পরায় অনাহারে অর্ধাহারে দিনযাপন করছে। আবেদনে মাঝের ঘাটের মাঝি ও পর্যটকদের নিরাপত্তা বিধানে মেম্বার ফখর উদ্দিনের নেতৃত্ব চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধমূলক আইনত ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়। রাতারগুল সোয়াম ফরেস্ট মাঝের ঘাটের নৌকা মাঝিদের পক্ষে মো: খালেদ আহমদ এ আবেদন করেন। আবেদনে যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে,তারা হলো সিলেটে গোয়োইনঘাট থানার বাগবাড়ি গ্রামের ইউপি মেম্বার ফখর উদ্দিন, একই গ্রামের, রশিদ, আব্দুল্লাহ, মনছাদ, কামরুল , আব্দুল আজিজ, আইয়ুব আলী, শরীফ, জুবেল @ মেগনেট ও আহাদ এবং গোয়াইনঘাট থানার মামনগর গ্রামের মালিক, মতিন ও কয়ছর।

সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে সংশ্লিষ্ট শাখা আবেদন প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ