editor
প্রকাশিত: 8:53 PM, September 8, 2023
অনলাইন ডেস্ক
বৃহৎ শক্তিগুলোর ক্ষমতা প্রভাব বলয়ের ক্ষেত্র হিসেবে বাংলাদেশ ব্যবহৃত হতে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিপূর্ব সমাবেশে এ মন্তব্য করেন তিনি। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি নয়াপল্টনের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইলের নাইটেঙ্গল রেঁস্তোরা মোড় ঘুরে আবার নয়াপল্টনে এসে শেষ হয়।
মির্জা ফখরুল বলেন, এখন সবচেয়ে আশঙ্কার কথা যেটা আমরা দেখতে পারছি যে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসার পরে তিনি যে বক্তব্য দিয়েছেন সেখানে একটা কথা খুব স্পষ্ট হয়ে উঠেছে যে, বৃহৎশক্তিগুলোর মর্যাদার লড়াইয়ে ক্ষমতার প্রভাব বলয়ের একটা ক্ষেত্রে হিসেবে বাংলাদেশ ব্যবহৃত হতে চলেছে। এটার জন্য সম্পূর্ণ দায়ী বর্তমান সরকার। তারা (সরকার) অবিবেচকের মতো দায়িত্বজ্ঞানহীনভাবে কথা-বার্তা বলে তাদের কূটনীতিকে পরিচালিত করে আজকে বাংলাদেশকে সেরকম একটা ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।
মির্জা ফখরুল বলেন, আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদেরকে শপথ নিতে হবে যে, আমরা যেকোনো মূল্যে এই সরকারকে সরিয়ে জনগণের একটা সরকার করতে চাই এবং একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চাই। আমাদের কথা খুব পরিস্কার। আমরা কোনো সংঘাত চাই না, আমরা কোনো গোলযোগ চাই না। আমরা দেশে একটা সুষ্ঠু, অবাধ ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে নির্বাচনের ব্যবস্থা করতে চাই। সেটাই আমাদের লক্ষ্য।
তিনি আরো বলেন, আজকে আপনারা সামনে এগিয়ে আসুন, মানুষ এগিয়ে আসছে, জনগণ বেরিয়ে আসছে। এই সরকারের পতন অনিবার্য এবং জনগণের সরকার অবশ্যই প্রতিষ্ঠিত হবে।
দেশনেত্রী মুক্তি পাবেন, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো, সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে বাধ্য করবো। এই প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে যাবো।
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, মহিলা দলের হেলেন জেরিন খান, রাশেদা বেগম হীরা, নেওয়াজ হালিমা আরলী, ইয়াসমীন আরা হক, শাম্মী আখতার, সাবিনা ইয়াসমিন, নায়েবা ইউসুফ, রুমা আখতার প্রমুখ বক্তব্য রাখেন।
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়
রাজনীতির মাঠে যেন এক অদ্ভুত সমীকরণ! পরিচয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের সিনিয়র সদস্য, একসময় সিলেট সিটি করপোরেশনের ৩ নম্বর