editor
প্রকাশিত: 7:49 PM, September 18, 2024
সুজন চক্রবর্তী, (ভারত):: উৎসবের আবহে ছড়াল শোক। গণেশ বিসর্জনে গিয়ে ট্রাকে পিষে মৃত্যু হল ৩ শিশুর। আহত আরও ৬ জন। মর্মান্তিক এই দুর্ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
এই ঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর ) দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের ধুলে জেলায়।
চিতোর এলাকায় গণেশ প্রতিমা বিসর্জনের সময় রাস্তার দুই ধরে জড়ো হয়েছিলেন বহু মানুষ। এদিন মন্ডপ থেকে গণেশ মূতিটি তুলে রাখা হয় একটি ট্রাকে। সেই সময় গণেশের পা ছুঁয়ে প্রণাম করতে ও হুড়োহুড়ি শুরু হয়। ভিড়ের মধ্যে ট্রাক থেকে নেমে আসেন চালক। আচমকা সেই সময়েই ট্রাক চালকের আসনে বসেন একব্যক্তি। গণেশ বিসর্জনের যাত্রা শুরু হতেই সেই ব্যক্তিই স্টিয়ারিং ঘোরাতে শুরু করেন। তখনই নিয়ন্ত্রণ হারান ওই ব্যক্তি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পরপর ৯ জনকে পিষে দেয় ট্রাকটি। চারিদিকে আর্তনাদ ছড়াতেই ট্রাক চালকের আসন ছেড়ে পালিয়ে যান ওই ব্যক্তি।
এ সময় ৯ জনকে উদ্ধার করে হিরে মেডিক্যাল কলেজে নিয়ে যান স্থানীয়রা। সেখানে ৩ জন শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ৬ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ওই ব্যক্তি ও ট্রাক চালককে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর)
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।