editor
প্রকাশিত: 1:03 PM, July 26, 2021
বিশেষ প্রতিনিধি
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে সিলেটে ‘ভুয়া ফেসবুক টিভি সাংবাদিকসহ’ ০৭ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
গতকাল রবিবার (২৫ জুলাই) সিলেটের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, র্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা জনাব এএসপি সোমেন মজুমদার।
জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ জুলাই) ১৭ পদাতিক ডিভিশন সিলেট ক্যান্টনমেন্ট এর ১৭ তলাবিশিষ্ট একটি ভবনে আগুন লেগেছে বলে ফেসবুকে গুজব ছড়ানো হয়। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (২২ জুলাই) নিয়মিত সাইবার পেট্রোলিং এর সময় র্যাব-৯ সিলেটের সাইবার মনিটরিং টিম ‘মুরাদপুর আর্মি ক্যাম্পে আগুন’ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা গুজবের প্রচারণা দেখতে পায়। তৎক্ষণাৎ র্যাব-৯ এর সাইবার মনিটরিং টিম র্যাব ফোর্সেস সদর দপ্তরের সহায়তায় উক্ত গুজবের ব্যাপারে অনুসন্ধান শুরু করে। অতি অল্প সময়ের মধ্যে র্যাব-৯ তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও অনুসন্ধান সাপেক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা গুজবের প্রচারণার দায় তাদেরকে শনাক্ত ও আটক করা হয়। রবিবার (২৫ জুলাই) ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ভুয়া সাংবাদিকসহ ০৭ জনকে আটক করেছে র্যাব-৯।
এদিকে সিলেটে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ১৬ তলা বিল্ডিংয়ে আগুনের গুজব রটনাকারী ০৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে র্যাব-৯। এ ঘটনায় অভিযান চালিয়ে এজহার নামীয় ০৬ জনসহ ০৭ জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো- সিলেট জেলার গোলাপগঞ্জ থানার তুরুগাঁও এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মোঃ আশফাকুর রহমান (৩২), বর্তমানে এসএমপির কোতয়ালী থানার মেন্দিবাগ নোয়াগাঁও এলাকার বাসিন্দা। সিলেট মেট্রোপলিটন এলাকার শাহপরান (রহ.) থানার পীরের চক গ্রামের মৃত উস্তার আলীর ছেলে আলা উদ্দিন আলাল (৭৪), সিলেট জেলার গোলাপগঞ্জ থানার মজিদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রেজা হোসাইন (২০), সিলেট জেলার গোলাপগঞ্জ থানার আওই বানীগ্রামের মৃত মোবারক আলীর ছেলে সোহেল আহমদ (২৬), সিলেট জেলার গোলাপগঞ্জ থানার বাঘীরঘাট এলাকার মৃত আশাব আলীর ছেলে আবুল কাশেম (৩৫), সিলেট মেট্রোপলিটন এলাকার মোগলাবাজার থানার কুচাই গ্রামের ইউনুছ আলীর ছেলে রাজন আহমদ (২৮), সিলেট মেট্রোপলিটন এলাকার এয়ারপোর্ট থানার আটপিয়ারি গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোক্তার হোসেন মান্না (২৮)।
আটককৃতদের ডিজিটাল নিরাপত্তা আইনে আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানায় প্রেরণ করা হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/জুলাই/২০২১/রেদওয়ান
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ