editor
প্রকাশিত: 6:28 PM, September 15, 2021
দক্ষিণ সুরমা উপজেলার তেতলীতে এফআইভিডিবি’র সূচনা প্রকল্পের উদ্যোগে ধর্মীয় নেতাদের নিয়ে পুষ্টি বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর বুধবার সকালে তেতলী ইউনিয়ন পরিষদ হল রুমে প্রশিক্ষণ সম্পন্ন হয়।
পুষ্টি বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তেতলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া।
এফআইভিডিবি সূচনা প্রকল্পের দক্ষিণ সুরমা নিউট্রিশন অফিসার শেখ তাওহীদা রহমানের পরিচালনায় প্রশিক্ষণে বক্তব্য রাখেন তেতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, দক্ষিন সুরমা প্রেসক্লাবের দপ্তর ও পাঠাগার সম্পাদক সমাজসেবী শরীফ আহমদ, নিজগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুন নুর, বলদী পুরাতন জামে মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম, লক্ষীপুর সোনামপুর জামে মসজিদের ইমাম মাওলানা আহমদ আলী, পশ্চিম ভালকী জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ কামরান আহমদ, লালারচক জামে মসজিদের ইমাম মাওলানা মিজান রহমান, বেটুয়ারপাড় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল লতিফ, লামাপারা জামে মসজিদের ইমাম মোঃ ইকবাল হোসেন, বনগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাশেম, গকুলপুর জামে মসজিদের ইমাম মাওলানা জাবেদুর রহমান, লালারগাঁও রাজীবাড়ী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রুনা বেগম প্রমুখ।
প্রশিক্ষণে পুষ্টি বিষয় নিয়ে নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন নিউট্রিশন অফিসার শেখ তাওহীদা রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ ফারুক মিয়া বলেন, আমিষের চাহিদা পূরণ করতে হলে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। সুস্থ থাকতে হলে পুষ্টির প্রয়োজনীয়তা অপরিসীম। পুষ্টির অভাবে মানুষের শরীরে বিভিন্ন রোগ দেখা দেয়। পুষ্টিহীনতা থেকে বাঁচতে নিয়মিত শাক-সবজি, মাস, মাংস ও ডিম খেতে হবে।
মসজিদের ইমামদেরকে জুম্মার খুতবায় পুষ্টির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করার জন্য তিনি আহবান জানান। -বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৫/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির